ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে ব্রিটিশ বিজ্ঞানীদের নতুন উদ্বেগ

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০২১, ১৯:২১আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৯:২১

পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)-এর বিজ্ঞানীরা শুক্রবার জানিয়েছেন, কোভিড-১৯ টিকা নেওয়া ব্যক্তিরাও সহজে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়াতে পারেন। এমন কিছুর আগাম ইঙ্গিত পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) গত সপ্তাহে টিকা নেওয়া ব্যক্তিরাও ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারেন বলে উদ্বেগ প্রকাশের পর পিএইচই একথা জানালো।

অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে প্রধান করোনার ভ্যারিয়েন্টে পরিণত হয়েছে। ডেল্টার প্রকোপ ছড়ানোর ফলে মহামারি দীর্ঘায়িত হচ্ছে। করোনায় এখন পর্যন্ত বিশ্বের ৪.৪ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে।

করোনার টিকায় ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্ত হলে গুরুতর অবস্থা থেকে সুরক্ষা পাওয়া যায়। কিন্তু টিকা নেওয়া ব্যক্তিদের মাধ্যমেও এই ভ্যারিয়েন্ট ছড়াতে পারে কিনা তা নিয়ে এখনও পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।

এক বিবৃতিতে পিএইচই জানায়, কিছু প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কিছু ক্ষেত্রে টিকা নেওয়া মানুষেরা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের শরীরে টিকা না নেওয়া মানুষের সমান সংখ্যক ভাইরাস থাকতে পারে।

এতে আরও বলা হয়, এটি একেবারে প্রাথমিক পর্যালোচনা। এই বিষয়টি নিশ্চিত হতে আরও নির্দিষ্ট গবেষণা প্রয়োজন।

পিএইচই নিশ্চিত করেছে ১৯ জুলাই থেকে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ৫৫.১ শতাংশ টিকা নেননি। আর ৩৪.৯ শতাংশ করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন।

ব্রিটিশ জনগণের প্রায় ৭৫ শতাংশ টিকার দুটি ডোজ নিয়েছেন। পিএইচই বলছে, যত বেশি মানুষ টিকা নেবেন হাসপাতালে টিকা নেওয়া মানুষের ভর্তির সংখ্যাও বাড়তে থাকবে।

কলম্বিয়ায় প্রথম শনাক্ত হওয়া আরেকটি ভ্যারিয়েন্ট বি.১.৬২১ করোনা টিকা বা আগের সংক্রমণে সৃষ্ট ইমিউনকে পাশ কাটিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পিএইচই। এই ভ্যারিয়েন্টটি পিএইচই-র তদন্তের আওতাধীন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম