স্বীকৃতি না দিলেও তালেবানের সঙ্গে কাজ করতে চায় ব্রিটেন

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৭

আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও তাদের সঙ্গে কাজ ও সরাসরি যোগাযোগ রাখতে চায় ব্রিটেন। শুক্রবার পাকিস্তান সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, তালেবানের সঙ্গে কিছু মাত্রায় সহযোগিতা ছাড়া কাবুল থেকে ১৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব হত না।

ডমিনিক রাব বলেন, তালেবানকে স্বীকৃতি দেবে না ব্রিটেন। কিন্তু আফগানিস্তানের নতুন বাস্তবতা মেনে নিতে হবে। ব্রিটেন চায় না দেশটির সামাজিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ুক।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তালেবানের সঙ্গে কাজ ও সরাসরি যোগাযোগ রাখার প্রয়োজনীয়তা আমরা বুজতে পারছি।

পাকিস্তান পৌঁছার আগে বৃহস্পতিবার আফগান পরিস্থিতি নিয়ে কাতারের সঙ্গে আলোচনা করেছেন ডমিনিক রাব। সেখানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-র সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, ডমিনিক রাবের সফরে কাবুল বিমানবন্দর ফের চালু করা এবং স্থল সীমান্তের মাধ্যমে বিদেশি নাগরিক ও আফগানদের নিরাপদে দেশ ছাড়া নিশ্চিত করা।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম