যুক্তরাজ্যে ২২১ মিলিয়ন ডলার মূল্যের ২ টন কোকেন জব্দ

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৭

ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে একটি বিলাসবহুল ইয়ট থেকে ২ টন কোকেন জব্দ করেছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ। শনিবার দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এই তথ্য জানিয়েছে।

ব্রিটিশ কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়। মাদকের ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত কোকেনের আনুমানিক মূল্য ২২১ মিলিয়ন ডলার। জ্যামাইকার পতাকাবাহী একটি ইয়টে এসব মাদক পাওয়া গেছে।

নিকারাগুয়ের পাঁচ নাগরিকের সঙ্গে এক ব্রিটিশ ব্যক্তিকেও মাদকপাচারে সংশ্লিষ্ট থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এনসিএ’র উপ-পরিচালক ম্যাট হর্ন বলেন, কোনও সন্দেহ নেই এই মাদকগুলো যুক্তরাজ্যজুড়ে বিভিন্ন কমিউনিটির কাছে বিক্রি করা হত। সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম