ব্রিটেনে করোনার বুস্টার ডোজ নিচ্ছেন প্রবীণরা

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ২২:৩৯আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২২:৩৯

ব্রিটেনে ৮০ ঊর্ধ্ব বয়সীদের এক তৃতীয়াংশেরও বেশি করোনার বুস্টার ডোজ নিয়েছেন। কোভিড প্রতিরোধী দুই ডোজ টিকা নেওয়ার পর তারা বুস্টার ডোজ নেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস)।

স্বাস্থ্য সেবার পরিসংখ্যান অনুযায়ী,  আশি বছরের উপরের প্রায় ২৭ লাখ নাগরিক বুস্টার ডোজ নিতে সক্ষম হয়েছেন। করোনা থেকে বয়স্কদের ঝুঁকি মোকাবিলায় সামনে বুস্টার ডোজের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা দেশটির সরকারের।

ভ্যাকসিনের তৃতীয় ডোজকে বলা হচ্ছে ‘বুস্টার’, যা শরীরের রোগ প্রতিরোধ শক্তিকে কয়েকগুণ বাড়িয়ে দিতে সক্ষম। 

এনএইচএস বলছে, ব্রিটেনে ৭৫-৭৯ বছর বয়সীদের মধ্যে ১৮ শতাংশ বুস্টার ডোজের আওতায় এসেছেন। আর ৭০-৭৪ বছর বয়সীদের ৮ শতাংশ নিয়েছেন। 

দেশটির প্রধান নার্সিং কর্মকর্তা রুথ মে বলেন, 'এটি খুবই চমৎকার যে মানুষ নিজেদের সুরক্ষায় বুস্টার ডোজ নিচ্ছেন'। 

/এলকে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম