উত্তরাঞ্চলীয় ইংল্যান্ডের লিভারপুল শহরে একটি নারী হাসপাতালের বাইরে গাড়ি বিস্ফোরণে এক ব্যক্তি নিহত এবং আরও একজন আহত হয়েছেন। রবিবার এই বিস্ফোরণের পর তদন্ত শুরু হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মার্সিসাইড পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে সংশ্লিষ্ট গাড়িটি একটি ট্যাক্সি বলে বুঝতে পারছেন তারা। বিস্ফোরণের কিছুক্ষণ আগে এটি হাসপাতাল থেকে বেরিয়ে আসে।
চিফ কনস্টেবল সেরেনা কেন্নেডি বলেছেন, রবিবার গ্রিনিচ মান সময় ১১টার কিছু পূর্বে একটি গাড়ি বিস্ফোরণের খবর পায় পুলিশ। তিনি বলেন, কি ঘটেছে তা জানার চেষ্টা এখনও চলছে।
তবে এই বিস্ফোরণকে এখন পর্যন্ত সন্ত্রাসবাদী ঘটনা হিসেবে ঘোষণা করা হয়নি।








