যুক্তরাজ্যে একদিনেই ওমিক্রন আক্রান্ত ১০ হাজারের বেশি

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২১, ২৩:৩২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ২৩:৩২

যুক্তরাজ্যে বিগত একদিনেই নতুন করে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দশ হাজারের বেশি। টানা কয়েক দিনের রেকর্ডের পর শনিবার দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৯০ হাজার ৪১৮ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

লন্ডনে সংক্রমণের মাত্রা নিয়ে ‘চরম উদ্বেগের’ শহরটির মেয়র সাদিক খান। একে ‘বড় ঘটনা’ আখ্যা দিয়েছেন তিনি। সাদিক খান জানান এর মাধ্যমে পরিস্থিতি কতটা গুরুতর তা বোঝানো হয়েছে।

মেয়র সাদিক খান জানান, শুক্রবার লন্ডনে নতুন করে ২৬ হাজার করোনা আক্রান্ত হয়েছে। এতে জরুরি সেবায় কর্মীদের উপস্থিতি কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ব্রিটিশ সরকারের সর্বশেষ হিসেবে দেখা যাচ্ছে, লন্ডনের হাসপাতালগুলোতে এক হাজার ৫৩৪ জন কোভিড রোগী রয়েছেন। যাদের ২৮ শতাংশই গত সপ্তাহে ভর্তি হয়েছেন। গড়ে প্রতিদিন নতুন ভর্তি হচ্ছে দুইশ’ রোগী।

ব্রিটিশ মন্ত্রীরা সতর্ক করে বলেছেন, নতুন পদক্ষেপ নেওয়া না হলে ইংল্যান্ডে প্রতিদিন হাসপাতালে ভর্তির পরিমাণ তিন হাজারে পৌঁছাতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বের ৮৯টি দেশে করোনাভাইরাসের ওমিক্রন শনাক্ত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, যেসব এলাকায় ওমিক্রন ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ ঘটেছে সেসব এলাকায় প্রতি দেড় থেকে তিন দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে।

ডব্লিউএইচও’র এক বিবৃতিতে জানানো হয়েছে, যেসব দেশের মানুষের মধ্যে উচ্চ মাত্রার সুরক্ষা রয়েছে সেসব দেশেও ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। তবে এর কারণ ওমিক্রনের সুরক্ষা এড়াতে পারার সক্ষমতা, নাকি সংক্রমণ ছড়ানোর অতিরিক্ত ক্ষমতা কিংবা উভয় কারণের সমন্বয় তা এখনও স্পষ্ট নয়।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম