যুক্তরাজ্য ভ্রমণে দরকার পড়বে না করোনা পরীক্ষা

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২২, ১৩:৫৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৪:২৫

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় আগামীতে মারাত্মক চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আক্রান্তদের সামাল দেওয়ার সক্ষমতা বাড়াতে করোনা পরীক্ষার বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছেন তিনি।

টিকা গ্রহণকারীদের ব্রিটেনে যাত্রা শুরুর আগে করোনা পরীক্ষার বাধ্যবাধকতা আগামী শুক্রবার থেকে বাতিল হচ্ছে। এছাড়া বাড়িতে র‌্যাপিড কিটে পরীক্ষায় যাদের করোনা পজিটিভ এসেছে তাদের ১১ জানুয়ারি থেকে আর পিসিআর টেস্টের দরকার পড়বে না।

বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে বরিস জনসন বলেন, যাদের সবচেয়ে বেশি দরকার তাদের কাছে আমাদের টেস্টিং সক্ষমতা পৌঁছাতে ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি জানান, যুক্তরাজ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রতি নয় দিনে দ্বিগুণ হয়ে যাচ্ছে।

উল্লেখ্য বুধবার যুক্তরাজ্যে নতুন করে এক লাখ ৯৪ হাজার ৭৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সূত্র: ব্লুমবার্গ

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম