ব্রিটিশ গোয়েন্দাদের পরিচিত ছিলেন টেক্সাসের জিম্মিকারী

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২২, ২০:১৫আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ২০:১৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি ইহুদি উপাসনালয়ে চার জনকে জিম্মি করে রাখা ব্রিটিশ নাগরিক দেশটির গোয়েন্দা সংস্থা এমআই৫ এর কাছে পরিচিত ছিলেন। ল্যাঙ্কাশায়ারের বাসিন্দা মালিক ফয়সাল আকরাম ২০২০ সালের শেষ দিকে ব্রিটিশ গোয়েন্দাদের অনুসন্ধানের বিষয় ছিলেন। তবে তাকে আর ঝুঁকিপূর্ণ বিবেচনা না করায় যুক্তরাষ্ট্রে চলে যান তিনি।

স্থানীয় সময় শনিবার (১৫ জানুয়ারি) সকালের প্রার্থনার মধ্যে ঢুকে পড়ে চার জনকে জিম্মি করে হামলাকারী। প্রায় দশ ঘণ্টা পর নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে জিম্মি সকলকে মুক্ত করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রিটিশ নিরাপত্তা সংস্থার পর্যবেক্ষণ তালিকায় ছিলেন মালিক ফয়সাল আকরাম। ২০২০ সালের দ্বিতীয়ার্ধে তাকে তদন্তের আওতায় আনা হয়। জিম্মি ঘটনা তদন্তের অংশ হিসেবে দুই ব্রিটিশ তরুণকে হেফাজতে নিয়েছে যুক্তরাজ্যের নিরাপত্তা বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই জিম্মির ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছেন এবং যুক্তরাজ্যও এই হামলার নিন্দা জানিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এই ঘটনাকে ‘সন্ত্রাসী এবং ইহুদি বিদ্বেষী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে বলেছেন, ‘ঘৃণা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের নাগরিকদের স্বাধীনতা এবং অধিকার রক্ষায় আমরা যুক্তরাষ্ট্রের পাশে আছি।’

ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন আকরাম। সেখানে পৌঁছানোর পরই তিনি হামলায় ব্যবহৃত অস্ত্র কেনেন।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম