শক্তিশালী ঝড়ের কবলে যুক্তরাজ্য, রেড অ্যালার্ট জারি

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৯

শীতকালীন শক্তিশালী ঝড় ‘ইউনিস’-এর মুখোমুখি যুক্তরাজ্য। শুক্রবার ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে আঘাত হানতে যাচ্ছে ঝড়টি। ফলে বিদ্যুৎ বিপর্যয়ের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির সরকার।

ইউনিসের তাণ্ডবের সতর্কতা হিসেবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বরিস সরকার। শুক্রবার ডেভন, কর্নওয়াল, সমারসেট এবং দক্ষিণ ওয়েলসের উপকূলের লাখ লাখ বাসিন্দাকে বাড়িতে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ৭টা থেকে ১২টা নাগাদ ৯০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাবে। ফলে এখানে সর্বোচ্চ সতর্ক সংকেত দেখানো হয়েছে।

ইউনিসের কারণে রেড অ্যালার্ট দেখানোর ঘটনা বিরল। এই সতর্কতার অর্থ হলো ঝড়ের কারণে ঘরে ছাদ পর্যন্ত উড়ে যেতে পারে। বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত এবং গাছপালা উপড়ে যাবে। ঝড়ের কারণে দূর থেকে উড়ে আসা ধ্বংসাবশেষে হতাহতের ঘটনাও ঘটতে পারে।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার শত শত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ধার কাজে সহায়তায় প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে।

এছাড়া ইংল্যান্ড ও ওয়েলসের বাকি অংশে শুক্রবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মাঝারি ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কায় সতর্ক করা হয়েছে।

স্কটল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড এবং নর্দান ইংল্যান্ডে তুষার ঝড়ের আভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

/এলকে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম