যে কারণে বাংলাদেশি দম্পতিকে কৃতজ্ঞতা জানালেন শশী থারুর

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২২, ১৬:৩৯আপডেট : ১৩ জুন ২০২২, ১৭:০৪

লন্ডনে ট্যাক্সি বিড়ম্বনায় পড়েন ভারতের কংগ্রেস দলের আইনপ্রণেতা শশী থারুর। ব্রিটিশ লাইব্রেরি থেকে বেরিয়ে ট্যাক্সি পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাকে। ৪৫ মিনিট ট্যাক্সির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শশী থারুরকে অবশেষে উদ্ধার করেন এক বাংলাদেশি দম্পতি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও-এর খবরে বলা হয়েছে, বাংলাদেশি দম্পতি তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপনের জন্য বের হলে ব্রিটিশ লাইব্রেরির পাশে শশী থারুরকে দাঁড়িয়ে থাকতে দেখেন।

যেহেতু তাদের প্রথম বিবাহবার্ষিকী ছিল, তাই শশী থারুরকে পেয়ে ছবি তুলতে ছুটে যান। কাছে গিয়ে ঘটনা শুনে একটি উবার ডেকে শশী থারুরকে সহায়তা করেন ওই দম্পতি।

ইরফাত ও আজমাইন নামে ওই দম্পতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। থারুর দম্পতির সঙ্গে টুইটারে একটি ছবি শেয়ার করেছেন এবং তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন। টুইটারে তিনি লেখেন, জ্যামের কারণে গাড়ি পাচ্ছিলেন না। প্রায় ৪৫ মিনিট অপেক্ষার পর তারা আমাকে সাহায্য করেছেন।

shosi

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক