তাপদাহের মধ্যে লন্ডনে বেড়েছে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২২, ২২:০৬আপডেট : ১৯ জুলাই ২০২২, ২২:০৬

ব্রিটেন ও ইউরোপে রেকর্ড মাত্রায় তাপদাহের মধ্যে লন্ডনে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক ডজন দমকলকর্মীকে মোতায়েন করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, শহরজুড়ে বেশ কয়েকটি স্থানে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার ফাইটাররা। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ফায়ার ফাইটাররা কমিউনিটির প্রয়োজনীয়তা মেটাতে কাজ করছে।

মঙ্গলবার ব্রিটেনে সর্বোচ্চ তাপমাত্রার সর্বকালের রেকর্ড ভেঙে গেছে। প্রথমবারের মতো দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এমন সময় এই রেকর্ড হলো যখন ইউরোপজুড়ে তীব্র তাপদাহ দেখা দিয়েছে, পুড়ছে ক্ষেত, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিমানবন্দরের রানওয়ে ও ট্রেনের লাইন।

লন্ডনের মেয়র সাদিক খান টুইটারে লিখেছেন, এটি গুরুত্বপূর্ণ। লন্ডনের ফায়ার ব্রিগেড প্রচণ্ড চাপে রয়েছে। নিরাপদ থাকুন।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম