ইংল্যান্ডের ৮ অঞ্চলে খরা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২২, ১৯:০৩আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৯:০৩

বিশেষজ্ঞদের এক বৈঠকের পর ইংল্যান্ডের বিস্তৃত এলাকা জুড়ে আনুষ্ঠানিকভাবে খরা ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যে শুষ্ক অবস্থা দীর্ঘায়িত হচ্ছে। দেশটির কয়েকটি অংশে এই বছর উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাতই হয়নি। এরপরই ন্যাশনাল ড্রাউট গ্রুপ আনুষ্ঠানিকভাবে খরা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

পরিবেশ সংস্থা যে আটটি এলাকায় খরা ঘোষণা করেছে সেগুলো হচ্ছে: ডেভন অ্যান্ড কর্নওয়াল, সোলেন্ট অ্যান্ড সাউথ ডাউনস, কেন্ট অ্যান্ড সাউথ লন্ডন, হার্টস অ্যান্ড নর্থ লন্ডন, ইস্ট অ্যাঙ্গিলা, টেমস, লিঙ্কোনশায়ার অ্যান্ড নর্দাম্পটনশায়ার, এবং ইস্ট মিডল্যান্ডস।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের হাতে আসা নথিতে দেখা গেছে, পরিবেশ সংস্থা আগস্ট মাসে আরও দুইটি এলাকায় খরা ঘোষণা করতে পারে। সেগুলো হচ্ছে ইয়র্কশায়ার এবং ওয়েস্ট মিডল্যান্ডস।

দীর্ঘায়িত শুষ্ক আবহাওয়ার জন্য ইংল্যান্ডে চার ধরনের জরুরি আবহাওয়া পরিস্থিতি ঘোষণা করা হয়ে থাকে। এই মাসের শুরুতে বিশেষজ্ঞদের এক বৈঠকে প্রথম ধাপের জরুরি পরিস্থিতি ঘোষণা নিয়ে আলোচনা হয়। তবে এবার আরও একধাপ বাড়িয়ে দ্বিতীয় পর্যায়ের জরুরি অবস্থা খরা ঘোষণা করা হয়েছে।

এর অর্থ হলে পানির রেশনিং চালু করা হতে পারে। পানি কোম্পানিগুলো গ্রাহকদের হোসপাইপ ব্যবহার এবং ট্যাপের পানি দিয়ে গাড়ি ধোয়া নিষিদ্ধ করতে পারবে। ভবন, যানবাহন এবং জানালা পরিষ্কার করার জন্য স্প্রিংকলার ব্যবহার নিষিদ্ধ করাসহ এই পর্যায়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে।

এছাড়া বিশেষজ্ঞদের বৈঠকে ইংল্যান্ডের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে সেচের অভাবে সেখানে এবার আলুর উৎপাদন অর্ধেকে নেমে আসবে। এছাড়া খরা সহিষ্ণু ফসলগুলোর উৎপাদনও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: গার্ডিয়ান

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম