নতুন রাজা হিসেবে প্রথম বিবৃতি তৃতীয় চার্লসের

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২২, ০১:২৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০১:২৪

যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লস বলেছেন, ‘আমার প্রিয় মা, মহামান্য রাণীর মৃত্যু আমার এবং পরিবারের সব সদস্যের জন্য সবচেয়ে বড় বেদনার মুহূর্ত।’ নতুন রাজা হিসেবে এটিই তার প্রথম বিবৃতি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

বিবৃতিতে মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তৃতীয় চার্লস। তিনি বলেন, পুরো দেশ, কমনওয়েলথ এবং সারা বিশ্বের অসংখ্য মানুষ রানির শূন্যতা অনুভব করবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, রানি এলিজাবেথ দ্বিতীয় এক মহান উত্তরাধিকার রেখে গেছেন। আজ রাজ মুকুট বদল হয়েছে। আমাদের নতুন রাষ্ট্রপ্রধান মহামান্য রাজা তৃতীয় চার্লস।

লিজ ট্রাস বলেন, রাজার মায়ের মৃত্যুতে শোক জানাচ্ছি। আমরা তার প্রতি আমাদের আনুগত্য ও ভক্তি জানাচ্ছি। রানির মৃত্যুর খবরে আমরা সবাই বিপর্যস্ত। এটি আমাদের দেশ ও বিশ্বের বড় ধরনের আঘাত।

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম