শনিবার আনুষ্ঠানিকভাবে রাজার দায়িত্ব নেবেন তৃতীয় চার্লস

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৯

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাজ্যের নতুন রাজার দায়িত্ব বর্তায় রানির জ্যেষ্ঠ সন্তান প্রিন্স চার্লসের ওপর। তবে এ সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে শনিবার। এদিন স্থানীয় সময় সকাল ১০টায় লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে এক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন রাজার অভিষেক হবে। ব্রিটিশ রাজপরিবারের আবাসিক ও প্রশাসনিক কেন্দ্র বাকিংহাম প্যালেসের এক বিৃবতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

রাজপরিবার সূত্র জানিয়েছে, ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচার করা হবে।

বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, নতুন রাজা নিয়োগ সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা পরিচালিত হবে রাজকীয় পরিষদের (অ্যাকসেশন কাউন্সিল) তত্ত্বাবধানে। সেখান থেকেই রাজপরিবারের সব সদস্য এবং সংশ্লিষ্ট অন্যদের উপস্থিতিতে দেশের নতুন রাজাকে স্বীকৃতি দেওয়া হবে।

দীর্ঘ সাত দশক ধরে সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে মারা যান। ১৯৫২ সালে সিংহাসনে আরোহণের পর তিনি বিরাট সব সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়েছেন। বাকিংহাম প্রাসাদসহ রাজকীয় বিভিন্ন বাসভবনের সামনে শুক্রবার সারাদিন অসংখ্য মানুষ ফুল দিয়ে প্রয়াত রানির জন্য শোক ও শ্রদ্ধা প্রকাশ করেন। গির্জাগুলোতে ঘণ্টাধ্বনির পাশাপাশি বিভিন্ন শহরে তোপধ্বনি করা হয়। রানির ছেলে রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণের আনুষ্ঠানিকতাকে ব্রিটিশ ইতিহাসের এক নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম