স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে ফের গণভোটের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২২, ১০:১০আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১২:৪৫

স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে ফের গণভোটের ইঙ্গিত দিয়েছেন অঞ্চলটির ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন। রবিবার তিনি বলেছেন, আগামী বছরের অক্টোবরে অঞ্চলটির স্বাধীনতা নিয়ে দ্বিতীয় দফায় গণভোট হতে পারে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং তার সরকারের অনুমোদন ছাড়াই স্কটল্যান্ডের স্বাধীনতা ইস্যুতে গণভোটের অনুমতি সংক্রান্ত একটি শুনানি গত মঙ্গলবার যুক্তরাজ্যের শীর্ষ আদালতে শুরু হয়েছে।

এর আগে যুক্তরাজ্য থেকে বের হয়ে স্বাধীনতা ঘোষণা করার পক্ষে বিপক্ষে গণভোট হয়েছিল ২০১৪ সালে। ৫৫-৪৫ শতাংশ ভোটে তখন যুক্তরাজ্যের অখণ্ডতার পক্ষ নিয়েছিল স্কটল্যান্ডের জনগণ। তবে স্কটিশ ন্যাশনাল পার্টির যুক্তি দেয়, ওই গণভোটের দুই বছরের মাথায় যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে। এটি স্কটল্যান্ডের মানুষের জন্য একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে।

২০১৬ সালে অনুষ্ঠিত গণভোটে যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগণ ব্রেক্সিটের পক্ষে ভোট দিলেও, স্কটল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ ভোটার ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ভোট দিয়েছিল।

নিকোলা স্টারজিওনের যুক্তি, গত বছর স্কটিশ পার্লামেন্টের নির্বাচনে ভোটাররা অঞ্চলটির স্বাধীনতার পক্ষের দলগুলোর প্রতি তাদের সমর্থনের জানান দিয়েছে। অর্থাৎ তারা এখন স্বাধীনতা চাইছেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকোলা স্টারজিওন বলেন, ‘আসুন অপেক্ষা করি। দেখি আদালত কি বলে। স্কটল্যান্ড স্বাধীন হতে চলেছে। এ ব্যাপারে আমার আত্মবিশ্বাস রয়েছে।’

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম