প্রথমবার ধর্মঘটে যাচ্ছেন ব্রিটিশ নার্সরা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২২, ১৮:২৫আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৯:৪২

হাজারো ব্রিটিশ নার্স প্রথমবারের মতো মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করবেন। শুক্রবার নার্সদের ইউনিয়ন জানিয়েছে, আগামী ১৫ ও ২০ ডিসেম্বর এই ধর্মঘট পালন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এতে রাষ্ট্রীয় পরিচালিত স্বাস্থ্য ব্যবস্থা ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর ওপর চাপ বাড়বে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মূল্যস্ফীতির চেয়ে মজুরি ৫ শতাংশ বৃদ্ধি দাবি সরকার না মানায় এই ধর্মঘটে যাচ্ছেন নার্সরা। এনএইচএস নার্সদের এমন ধর্মঘট এটিই প্রথম।

রয়্যাল কলেজ অব নার্সিং (আরসিএন)-এর মহাসচিব প্যাট কালেন বলেন, নার্সরা এতদিন অনেক কিছুই সহ্য করে আসছিলেন, যথেষ্ট কম মজুরি, অনিরাপদ পরিবেশ, রোগীদের জন্য পর্যাপ্ত নার্সের সংখ্যা কম রয়েছে। গত দুই সপ্তাহে সরকার নার্সদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। ইউনিয়নের ১০৬ বছরের ইতিহাসে এই প্রথমবার ধর্মঘট পালন করবেন তারা।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বারক্লে বলেছেন, নার্সদের ১৯.২ শতাংশ মজুরি বৃদ্ধির দাবি মানলে বছরে ১০ বিলিয়ন পাউন্ড অতিরিক্ত ব্যয় হবে। সবার জন্য এটি কঠিন সময়। অর্থনৈতিক পরিস্থিতি আরসিএন-এর দাবি মেনে নেওয়ার মতো নয়।

তিনি বলেছেন, ধর্মঘটের প্রভাব কমিয়ে আনার পরিকল্পনা করছে এনএইচএস এবং জরুরি সেবা জারি থাকা নিশ্চিত করা হবে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম