‘রোমান্স’ নিষিদ্ধ ব্রিটেনের এক স্কুলে, মিশ্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৩, ১৪:৪২আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৪:৫০

শিশুদের সুরক্ষায় আলিঙ্গন ও হাত ধরা নিষিদ্ধ করেছে ব্রিটেনের একটি স্কুল। স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে সমালোচনার ঝড় তুলেছেন অনেক অভিভাবক।

এসেক্স ক্রনিকল সংবাদমাধ্যম জানিয়েছে, চেসমফোর্ড এসেক্সের হাইল্যান্ডস স্কুলে শিক্ষার্থীদের রোমান্টিক সম্পর্ক নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল ফোনও ব্যবহার করা যাবে না স্কুলে। যদি কারও মোবাইল ধরা পড়ে তাহলে দিনের বাকি সময় নিজেদের লকারে রেখে দিতে হবে।

প্রশাসনের এমন কঠোর নীতি কোনও কোনও অভিভাবক সমালোচনা করলেও আবার সাধুবাদ জানিয়েছেন অনেকে। শিক্ষার্থীরাও সমর্থন করেছে। অবশ্য শিক্ষার্থীদেরও ওপর এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগও উঠেছে।

সহকারী প্রধান শিক্ষক ক্যারিন ম্যাকমিলন এক চিঠিতে জানিয়েছেন, ‘কোনও ধরনের শারীরিক সংস্পর্শকে অনুমতি দেবে না বিদ্যালয়’।

স্কুলের চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আলিঙ্গন, হাত ধরা, কাউকে চড় মারা ইত্যাদি নিষিদ্ধ। চিঠিতে অভিভাবকদেরও বিষয়টি অবগত করা হয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, 'আপনার সন্তানকে নিরাপদ রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি আপনার শিশু অন্য কাউকে স্পর্শ করে, তারা সম্মতি দিক বা না দিক যেকোনও কিছুই ঘটতে পারে। কেউ আহত হতে পারে, কেউ অস্বস্তি বোধ করতে পারে। আমরা চাই আপনার সন্তান সত্যিকারের ইতিবাচক বন্ধুত্ব গড়ে তুলুক। যা আজীবন থাকবে। আমরা হাইল্যান্ডে রোমান্টিক সম্পর্কের অনুমতি দিই না। তবে আপনার অনুমতি নিয়ে অবশ্যই আপনার সন্তান স্কুলের বাইরে এই সম্পর্ক করতে পারে।' সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
শেক্সপিয়র-ক্রিস্টির পর যার অবস্থান, অথচ আজ পাওয়া যায় না তার বই
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত