ইংল্যান্ডে কিছু ট্রেইনি চিকিৎসকদের পারিশ্রমিক ফাস্ট ফুড শ্রমিকের চেয়ে কম

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৩, ০৯:১৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৯:১৫

ইংল্যান্ডের কয়েক হাজার ট্রেইনি চিকিৎসক বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট শুরু করেছেন। এদের অনেকের প্রতি ঘণ্টার পারিশ্রমিক কয়েকটি ফাস্ট ফুড দোকানের শ্রমিকের চেয়ে কম। মঙ্গলবার দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস)-এ কর্মরত এই চিকিৎসকরা চার দিনের ধর্মঘট শুরু করেছেন। তারা দাবি জানিয়েছেন, বার্ষিক বেতন ৩৫ শতাংশ বাড়াতে হবে।

যুক্তরাজ্যের চিকিৎসকদের ট্রেড নিউনিয়ন ও পেশাজীবী সংগঠন দ্য ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) বলেছে, ২০০৮ সালে মূল্যস্ফীতি বিবেচনায় নেওয়ার ট্রেইনি বা জুনিয়র চিকিৎসকদের পারিশ্রমিক ২৬ শতাংশ কমেছে।

ইংল্যান্ডের ট্রেইনি চিকিৎসক এবং স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও ওয়েলসের ট্রেইনি চিকিৎসকের চুক্তি আলাদা। ওই দেশগুলোর চিকিৎসকদের পারিশ্রমিক কমেছে। তবে তারা এখনও ধর্মঘট পালন করছেন না।

বিএমএ জুনিয়র ডক্টর্স কমিটির কো-চেয়ার বিবেক ত্রিবেদী বলেন, দীর্ঘ দিন ধরে আমরা অবমূল্যায়িত। আমরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছায় গেছি। সরকার আমাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে।

এই বিষয়ে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর হেলথ অ্যান্ড সোশাল কেয়ার-এর মন্তব্য পাওয়া যায়নি।

পাঁচ বছর অধ্যয়নের পর সনদ পাওয়া এসব জুনিয়র চিকিৎসক যোগ্যতাসম্পন্ন চিকিৎসক। 

বিএমএ-র তথ্য অনুসারে, ইংল্যান্ডে একজন ট্রেইনি চিকিৎসকের প্রথম বছরের প্রত্যাশিত পারিশ্রমিক ৩৬ হাজার ৭৯৫ ডলার। যদি তিনি কোনও অতিরিক্ত না করে ফুল টাইম কাজ করেন। এই হিসাবে আয় কর ও শিক্ষার্থী ঋণ বিবেচনায় নিলে প্রতি মাসে ২ হাজার ৫০২ ডলারের কম পারিশ্রমিক বাড়িতে নিয়ে যেতে পারেন তারা। এই প্রশিক্ষণের সময় বাড়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিকও কিছুটা বাড়ে। এই প্রশিক্ষণ আট পর্যন্ত হতে পারে। 

মঙ্গলবার টুইটারে একটি উদাহরণ দিয়েছে বিএমএ। এতে বলা হয়েছে, অ্যাপেনডিক্স অপসারণের এক ঘণ্টার একটি অস্ত্রোপচারে এক থেকে দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন তিনজন জুনিয়র চিকিৎসক সম্মিলিতভাবে প্রতি ঘণ্টায় ৮৩ ডলার ২২ সেন্ট উপার্জনের প্রত্যাশা করতে পারেন। পোস্ট-কলেজ প্রশিক্ষণের প্রথম বছরে জুনিয়র চিকিৎসকের প্রতি ঘণ্টার পারিশ্রমিক দাঁড়ায় ১৭ ডলার ৬২ সেন্ট।

এই পারিশ্রমিক দেশটির কম মজুরির কিছু কাজের চেয়েও কম। যেমন, যুক্তরাষ্ট্রে সাবওয়ে বা টাকো বেল রেস্তোরাঁর একজন ম্যানেজারের গড় আয় প্রতি ঘণ্টায় যথাক্রমে ১৮ ডলার ৩ সেন্ট ও ১৮ ডলার ২৯ সেন্ট। যুক্তরাজ্যের জনপ্রিয় কিছু ফাস্ট ফুড রেস্তোরাঁর কর্মীর চেয়েও কম জুনিয়র চিকিৎসকদের এই পারিশ্রমিক।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক