ব্রিটিশ মিউজিয়ামের চুরি যাওয়া হাজারো মূল্যবান সম্পদ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২৩, ১৫:৪৯আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৫:৫৮

বিভিন্ন সময় ব্রিটেনের জাদুঘর থেকে চুরি হয়েছে অনেক মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ। তবে জাদুঘরের চেয়ারম্যান জর্জ ওয়েসবোর্ন যে সুখবরের কথা জানালেন তা হলো– খোয়া যাওয়া ২ হাজার মূলবান জিনিস উদ্ধার হয়েছে। খবর বিবিসি’র।

সাবেক এই চ্যান্সেলর মনে করেন, এসব ঘটনায় জাদুঘরের যথেষ্ট সুনাম নষ্ট হয়েছে। তবে ক্ষতি কাটানোর চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জাদুঘরের একজন কর্মী বরখাস্ত হয়েছেন ইতোমধ্যে।

জাদুঘরে বিরল সব জিনিস সংরক্ষণ রয়েছে। নিখোঁজ হওয়া গুপ্তধনগুলোর মধ্যে স্বর্ণ, গহনা ও কিছু মূল্যবান পাথরের রত্ন ছিল। এ মিউজিয়াম যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম পর্যটক আকর্ষণ।

তবে বিভিন্ন সময় মিউজিয়াম থেকে মূল্যবান পুরনো জিনিস চুরি যাওয়ায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। শত শত বছরের পুরনো জিনিসগুলো সংরক্ষণের মূল উদ্দেশ্য ছিল একাডেমিক ও গবেষণার কাজে ব্যবহার করা।

জর্জ ওয়েসবোর্ন বিবিসি রেডিও- ৪- প্রোগ্রামে বলেছেন, চুরি যাওয়া কিছু বস্তু সংরক্ষণ শুরু হয়েছে।

২০২১ সালে তিনি মিউজিয়ামের দায়িত্বে বসেন তিনি। ১৭৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ মিউজিয়াম। এতে ৪০ লাখ মূল্যবান বস্তু সংরক্ষণ করা হয়। কিন্তু ২০১৯ সাল পর্যন্ত মাত্র ৮০ হাজার জিনিস সাধারণ মানুষের জন্য প্রদর্শনে রাখা হয়েছিল। বাকিগুলোর জায়গা হয় স্টোরেজে। সেখান থেকেই অনেক কিছু চুরি হয়। এসব ঘটনায় এখনও তদন্ত চলছে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম