লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
১৫ মে ২০২৪, ২৩:৫৯আপডেট : ১৬ মে ২০২৪, ০০:০৭

নির্বাচন‌কে সামনে রে‌খে ব্রিটেনজু‌ড়ে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে দেশ‌টি। বুধবার (১৫ মে) পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বৃহত্তম এলাকা বেথনাল গ্রিন এলাকায় অবৈধ অভিবাসীদের খোঁজে সম‌ন্বিত অভিযান চালায় হোম অফিস। মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এসময় এলাকার দোকানপাটে ফেস রিকগ‌নিশন (চেহারা শনাক্তকরণ) ক‌্যা‌মেরা ব‌্যবহার করা হয়।

এর আগে গত ৩০ এপ্রিল পার্শ্ববর্তী বাংলাদেশি বহুল এলাকা হোয়াইটচ‌্যা‌পে‌লে একই রকম অভিযান চালায় হোম অফিস। বুধবারের অভিযানে কত জন‌কে আটক করা হ‌য়ে‌ছে তা সন্ধ্যা সাতটায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত ক‌রে‌নি হোম অফিস।

এ ব্যাপারে মন্তব্য কর‌তে গি‌য়ে লন্ডনের চ‌্যা‌ন্সেরি সলি‌সিটরসের প্রিন্সিপাল ব্যারিস্টার মো. ইকবাল হো‌সেন ব‌লেন, সাঁড়াশি অভিযানের কারণে দেশ‌টি‌তে বসবাসরত বৈধ কাগজপত্রবিহীন বা কা‌জের অনুম‌তিবিহীন বাংলাদেশি ও তাদের স্বজন‌দের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ কর‌ছে।

তি‌নি আরও ব‌লেন, নতুন ক‌রে বি‌ভিন্ন ভিসায় লোক না এনে ব্রিটেনে যা‌দের কা‌জের বা বসবাসের বৈধ কাগজপত্র নেই তা‌দের য‌দি শর্ত সাপেক্ষেও বৈধতা দেওয়া হতো তাহলে ব্রিটে‌নের অর্থনীতি লাভবান হতো এবং তা‌দের অর্জিত অর্থ থে‌কে ব্রিটেন বাড়‌তি রাজস্ব পেতো।

/এমএস/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম