ছুরিকাঘাতে ৩ শিশুর মৃত্যুর পর যুক্তরাজ্যে বিক্ষোভ, আটক ৮

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২৪, ১২:৫৪আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১২:৫৪

সাউথপোর্টে ছুরি হামলায় তিন শিশু নিহতের ঘটনাকে কেন্দ্র করে ব্রিটেনের উত্তর পূর্বাঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২ আগস্ট) রাতে বন্দর শহর সান্ডারল্যান্ডে পুলিশের কার্যালয়ে হামলা ও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এসময় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। আট বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

শহরে একটি মসজিদের পাশে পুলিশকে লক্ষ্য করে পাথর ও বিয়ারের ক্যান ছুড়ে মারা হয়েছে। এছাড়া অন্য জায়গাতেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

এক বিবৃতিতে নর্থামব্রিয়ার পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট হেলেনা ব্যারন বলেছেন, কর্মকর্তারা সহিংসতার মুখোমুখি হয়েছিলেন। বিক্ষোভের সাথে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

বিক্ষোভকারীদের মধ্যে প্রবেশ করে যারা অপরাধমূলক কার্যক্রম চালিয়েছে তাদের চিহ্নিত করতে পূর্ণ তদন্ত চালান হবে বলে জানান তিনি।

সোমবার সাউথপোর্টে একটি নাচের কর্মশালায় ছুরির আক্রমণে তিন শিশু নিহতের ঘটনায় ১৭ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উগ্র ইসলামি অভিবাসী বলে প্রচার করা হচ্ছে। আর এই তথ্যকে মিথ্যা দাবি করে বিক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

আহত পুলিশ কর্মকর্তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

/এস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম