যুক্তরাজ্যজুড়ে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা, জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৪, ১০:৫২আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১০:৫২

সাউথপোর্টে ৩ শিশু হত্যার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ সহিংসতা চলছে। রবিবার (৪ আগস্ট) কট্টর ডানপন্থিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের জেরে অন্তত ১৫০ জনকে আটক করা হয়েছে। এমন পরিস্থিতিতে আজ সোমবার জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রবিবার যুক্তরাজ্যের অন্যান্য শহর ট্যামওয়ার্থ, মিডলসব্রো, বোল্টন, হাল এবং ওয়েইমাউথে বিক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। রদারহ্যামে শরণার্থীদের একটি আবাসিক হোটেলে ব্যাপক হামলা চালায় বিক্ষোভকারীরা। এরপরপরই জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে, চলমান অস্থিরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। হোটেলে হামলার তীব্র নিন্দা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এই দেশের মানুষের নিরাপদ থাকার অধিকার আছে। এরপরেও আমরা মুসলিম সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানাচ্ছি, মসজিদে হামলা করছি।

এরপরপরই ডাউনিং স্ট্রিটে জরুরি বৈঠক ডাকেন কিয়ারমার। বৈঠকে জরুরি বিভাগ কমিটি, মন্ত্রী, বেসামরিক কর্মচারী, পুলিশ, গোয়েন্দা ও পার্লামেন্ট সদস্যরা উপস্থিত থাকবেন।

গত ২৯ জুলাই সাউথপোর্টে একটি নাচের কর্মশালায় ১৭ বছর বয়সী এক যুবকের ছুরিকাঘাতে ৩ শিশু নিহত হয়। যুবককে আটক করা হয়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে হুজব ছড়িয়ে পড়ে যে আটক হামলাকারী এক উগ্র ইসলামপন্থি অভিবাসী। এরপর থেকেই সাউথপোর্টে অভিবাসনবিরোধী বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ ও সহিংসতা অন্য এলাকাতেও ছড়িয়ে পড়ে।  

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম