খা‌লেদা জিয়া‌কে লন্ডনে চিকিৎসার প্রস্তুতি

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:৫৯

বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া‌কে উন্নত চিকিৎসার জন্য লন্ড‌নে আনতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন তার চিকিৎসকরা। এজন্য খোঁজা হ‌চ্ছে আই‌সিইউ ও সি‌সিইউ সুবিধাসহ চার্টার্ড এয়ার অ্যাম্বু‌লেন্স। সাধারণ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে দীর্ঘ ভ্রমণ ক‌রি‌য়ে লন্ড‌নে আনার ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের যুক্তরাজ্য কমিটির সভাপতি এম এ মালেক বাংলা ট্রিবিউনকে ব‌লেন, চি‌কিৎসার জন‌্য যেখা‌নেই যান না কেন, শুরু‌তে তি‌নি লন্ড‌নেই আস‌বেন।

বাংলাদেশের তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে তার বাসভবন ফিরোজায় নেওয়া হ‌বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার চিকিৎসায় গ‌ঠিত মে‌ডিক্যাল বো‌র্ডের কা‌ছে লিভার ট্রান্সপ্লান্টের জন্য তা‌কে দে‌শের বাইরে নেওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই।

আগের দিন মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান সম্মিলিত পেশাজীবী পরিষদ ইউকে’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নসরুল্লাহ খান জুনায়েদ। বুধবার এই প্রতিবেদককে বেগম জিয়ার সঙ্গে দেখা হওয়ার কথা স্বীকার করলেও তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি যুক্তরাজ্য প্রবাসী এই নেতা। তিনি বলেন, আমি নেত্রীকে একনজর দেখার জন্য দেশে এসেছি।

খা‌লেদা জিয়ার ছোট ছে‌লের বউ শ‌র্মিলা রহমান সি‌থি এ মুহূর্তে দে‌শে থেকে খা‌লেদা জিয়ার চি‌কিৎসার দেখভাল কর‌ছেন ব‌লে একা‌ধিক সূত্র বাংলা ট্রিবিউন‌কে নি‌শ্চিত ক‌রে‌ছেন।

ঢাকার এক হাসপাতা‌লে চি‌কিৎসক‌দের প্রস্তুতি বৈঠক (ছবি: সংগৃহীত)

এদি‌কে লোকজন বারবার হাসপাতা‌লে এলে সংক্রমণ ছড়া‌নোর ঝুঁকি থা‌কে ব‌লে সতর্ক তার চিকিৎসকরা। এ কারণে বহু সাক্ষাৎপ্রার্থী চাইলেও হাসপাতা‌লে দেখা পাচ্ছেন না বেগম জিয়ার।

খালেদা জিয়া সর্বশেষ ২০১৬ সালের ১৬ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে আসেন। লন্ডনের মরফিল্ড হাসপাতালে তার চোখের অপারেশন হয়। তিনি সেখানে হাঁটুর চিকিৎসাও নিয়েছিলেন।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম