রাশিয়ার ওপর যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:৩৯

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে রাশিয়া। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে, তারা রাশিয়ার পাঁচটি জাহাজ এবং আরও দুটি শিপিং প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের ১০টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তখন তারা দাবি করেছিল, রাশিয়া তেল নিষেধাজ্ঞা এড়াতে অবৈধ পদ্ধতি ব্যবহার করছে।

রাশিয়া পশ্চিমা দেশগুলোর তেল রফতানি সীমিত করার চাপ প্রত্যাখ্যান করেছে। তবে গত বছর থেকে ঐ সমস্ত ট্যাংকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যেগুলো প্রচলিত পশ্চিমা সরবরাহকারী দ্বারা নিয়ন্ত্রিত বা বিমাকৃত নয়।

বৃহস্পতিবার নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আনা প্রতিষ্ঠানগুলো হলো- হোয়াইট ফক্স শিপ ম্যানেজমেন্ট এবং ওশান স্পিডস্টার সল্যুশনস ওপিসি। নিষিদ্ধ জাহাজগুলো হলো -আসিয়া এনার্জি, পাইওনিয়ার, নর্থ স্কাই, এসসিএফ লা পেরোস এবং নোভা এনার্জি।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম