যুক্তরাজ্যে মাইনাসে নামছে তাপমাত্রা

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১২ অক্টোবর ২০২৪, ১০:০১আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১০:০১

অন্যবারের তুলনায় অনেক দেরিতে, অক্টোবরের মাঝামা‌‌ঝিতে প্রবল শীত না‌মছে যুক্তরা‌জ্যে।

আবহাওয়া অফিসের মতে, আর্কটিক থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে একটি শীতল সপ্তাহান্তের অপেক্ষায় রয়েছে যুক্তরাজ্যবাসী। আগামী কয়েক দিনের মধ্যে আবহাওয়ার কারণে আরও বেশি শীতের মুখে পড়বে বলেও সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, বিশেষ করে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের অঞ্চলে৷

শনিবার স্কটল্যান্ডের কিছু অংশে তাপমাত্রা প্রায় ৭ থেকে ৮ ডি‌গ্রি, উত্তর ইংল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে ১২ এবং দক্ষিণ ইংল্যান্ডে ও ১৬ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে রবিবার সকালে স্কটল্যান্ডের কিছু  অংশে  তাপমাত্রা মাইনাস ৪ থেকে ৬ ডি‌গ্রি পর্যন্ত নেমে যেতে পারে। উত্তর ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং ওয়েলসের গ্রামীণ এলাকায় তুষারপাত হ‌তে পা‌রে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

দক্ষিণ ইংল্যান্ডের তাপমাত্রা সেদিন ৭ থেকে ১০ ডিগ্রিতে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ জোনাথন ভাট্রে বলেছেন, প্রবল ঠান্ডা আসছে। পূর্ব স্কটল্যান্ড, পূর্ব ইংল্যান্ডে আরও কিছু বৃষ্টিপাতের ফলে প্রচণ্ড শীত পড়ার আশঙ্কা রয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম