বিল্ডিং সেফটি মিনিস্টারের পদ থেকে স‌রে দাঁড়ালেন রুশনারা

মুন‌জের আহমদ চৌধরী, লন্ডন
২০ অক্টোবর ২০২৪, ০৫:৪৭আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৬:২৪

ব্রিটেনের বিল্ডিং সেফটি মিনিস্টারের পদ থেকে স‌রে দাঁড়িয়েছেন রুশনারা আলী এম‌পি। শ‌নিবার রা‌তে এ ঘোষণা আসে। লন্ডনের আলো‌চিত গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ডে বেঁচে থাকা ব্যক্তিরা রুশনারা‌কে একটি ইনসুলেশন ফার্ম কর্তৃক স্পনসর করা কনফারেন্সে উপস্থিতির জন্য পদত্যাগ করার আহ্বান জানান। ত‌বে, এক‌টি পোর্টফো‌লিও ছাড়‌লেও সরকা‌রের মন্ত্রী হি‌সে‌বে যথারীতি দায়িত্ব পালন করবেন তিনি।

‌বেথনাল গ্রিন ও বো আস‌নে ২০১০ সাল থেকে টানা লেবার পার্টির ম‌নোনয়‌নে এম‌পি নির্বাচিত হ‌য়ে আসছেন রুশনারা আলী। তার জন্ম জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুর‌কি গ্রা‌মে। ছেলেবেলায় তিনি মা বাবার সঙ্গে লন্ডনে আসেন। তিনি ব্রিটিশ সংসদের প্রথম কোনও বাংলাদেশি বং‌শোদ্ভূত এম‌পি। এবারই তি‌নি প্রথমবা‌রের মতো ব্রিটে‌নের মন্ত্রিসভায় ঠাঁই পান।

রুশনারা তার অধী‌নে থাকা দা‌য়িত্বগু‌লোর এক‌টি থে‌কে স‌রে দাঁড়ালেও তি‌নি ব্রিটে‌নের মন্ত্রী হিসে‌বে দায়িত্ব পালন করবেন।

রুশনারা এক বিবৃতিতে ব‌লে‌ছেন, মন্ত্রী এবং গ্রেনফেল টাওয়া‌রের ক্ষ‌তিগ্রস্তদের মধ্যে বিশ্বস্ত সম্পর্ক এই বিভাগের জন্য অপরিহার্য। তাই আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বিল্ডিং সেফটি পোর্টফোলিও অন্য মন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।

/এমএস/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের