যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটির ওপর রহস্যময় ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ১৬:২২আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৬:২২

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী নিশ্চিত করেছে যে ব্রিটেনে তিনটি বিমান ঘাঁটির ওপর বেশ কয়েকটি অজ্ঞাত ড্রোন দেখা গেছে। বুধবার (২০ নভেম্বর) থেকে শুক্রবারের মধ্যে এই ড্রোনগুলো দেখা যায়। যুক্তরাজ্যের সাফোক কাউন্টিতে অবস্থিত দুটি বিমান ঘাঁটি আরএএফ ল্যাকেনহিথ এবং আরএএফ মিল্ডেনহল এবং নরফোক কাউন্টিতে অবস্থিত ‌আরএএফ ফেল্টওয়েলের ওপর দেখতে পাওয়া ড্রোনগুলো নিয়ে রহস্য তৈরি হয়েছে। এই তিনটি ঘাঁটিই  মার্কিন বিমান বাহিনীর যুদ্ধ কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন বিমান বাহিনী জানিয়েছে,বর্তমানে এই ড্রোনগুলোকে শত্রুদের নিক্ষেপ করা বলে মনে করা হবে কিনা তা স্পষ্ট নয়। এগুলোকে ‘ছোট মানববিহীন বিমান ব্যবস্থা’ বলে অভিহিত করা হয়েছে।

ইউরোপে মার্কিন বিমান বাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে ড্রোনগুলো তিনটি বিমান ঘাঁটির ওপর দেখা গেছে। ড্রোনগুলোর সংখ্যা পরিবর্তনশীল ছিল এবং এগুলো আকার বা কাঠামোতে বিভিন্ন রকম ছিল।’

তিনি আরও বলেছেন, এই ড্রোনগুলো সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছিল। ঘাঁটির কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে কোনও অনুপ্রবেশই সেখানকার বাসিন্দা বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর প্রভাব ফেলেনি।

ওই মুখপাত্র বলেন, পরিচালনাগত সুরক্ষার জন্য আমরা আমাদের নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আলোচনা করি না। তবে স্থাপনাগুলোর সুরক্ষার অধিকার সংরক্ষণ করি। আমরা আমাদের আকাশসীমা পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি। ঘাঁটির কর্মী, স্থাপনা এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ এবং মিশন অংশীদারদের সঙ্গে কাজ করছি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমরা এ ধরনের হুমকিকে গুরুত্ব সহকারে নিই এবং প্রতিরক্ষা স্থাপনাগুলোতে দৃঢ় নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখি। ঘাঁটিগুলোতে ড্রোনবিরোধী নিরাপত্তা সক্ষমতাও অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি বড় ঘাঁটি আরএএফ ল্যাকেনহিথ। এখানে যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। আরএএফ মিল্ডেনহলযুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ১০০তম এয়ার রিফুয়েলিং উইং-এর ঘাঁটি। এই ঘাঁটিটি মূলত জ্বালানি সরবরাহকারী বিমানের কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। আরএএফ ফেল্টওয়েল মূলত সামরিক কর্মীদের আবাসন হিসেবে ব্যবহৃত হয়।

/এস/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের