প্রথমবার যুক্তরাজ্যে ছেলেদের জনপ্রিয় নামের তালিকায় ‘মুহাম্মদ’

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৪, ২০:৪৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ২০:৫৯

যুক্তরাজ্যে ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে  প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছে ‘মুহাম্মদ’ নামটি। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)-২০২৩ সালে শিশুদের নামের জরিপ করে নতুন এই তালিকাটি প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।

নতুন তালিকায় মুহাম্মদ নামটি ‘নোয়াহ’কে ছাড়িয়ে গেছে। নোয়াহ নামটি দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২৩ সালের র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে অলিভার নামটি।

মেয়েদের মধ্যে টানা অষ্টম বছরের মতো ‘অলিভিয়া’ সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘অ্যামেলিয়া’ ও ‘আইসলা’।

প্রতি বছর ওএনএস সর্বশেষ শিশুর নাম সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং অপ্রিয় নামগুলো প্রকাশ করে।

২০২৩ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে ৪ হাজার ৬৬১ জন ‘মুহাম্মদ’ নামের শিশু জন্মগ্রহণ করেছে। ২০২২ সালে এই নামটি ছিল ৪ হাজার ১৭৭ জনের।

২০২৩ সালে নোয়াহ নামের শিশুদের সংখ্যা ছিল ৪ হাজার ৩৮২। আগের বছর এই নামের শিশুর সংখ্যা ছিল ৪ হাজার ৫৮৬।

দ্য টেলিগ্রাফের বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালে ছেলেদের দুটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা আরবি নাম ‘আয়মান’ ৪৭ শতাংশ এবং ‘হাসান’ ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মেয়েদের মধ্যেও আরবি নামগুলোর উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। ‘আইজাল’ ৪৭৯ শতাংশ, ‘ইনায়া’ যার অর্থ আরবি ভাষায় যত্ন বা সুরক্ষা, ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

/এস/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম