খা‌লেদা জিয়া‌কে লন্ডনে স্বাগত জানাবেন যে পাঁচজন

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
০৮ জানুয়ারি ২০২৫, ০২:৩২আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০২:৩৭

বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া‌কে বুধবার সকালে লন্ডনের হি‌থ্রো বিমানবন্দ‌রে স্বাগত জানা‌বেন পাঁচজন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তা‌রেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ছাড়া বিমানবন্দ‌রে তা‌কে স্বাগত জানা‌তে যা‌বেন যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এমএ মা‌লিক, সাধারণ সম্পাদক কয়সর আহ‌মেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশ‌নের প‌ক্ষে কামাল উদ্দীন।

মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়ে যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লিক জানান, বেগম জিয়া‌কে স্বাগত জানা‌তে আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বি‌ভিন্ন দেশ থে‌কে এরই ম‌ধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী লন্ডনে জ‌ড়ো হ‌য়ে‌ছেন। এত নেতাকর্মী হি‌থ্রো বিমানবন্দ‌রে গে‌লে সিকিউরিটি ইস্যু তৈরি হবে। তার চে‌য়ে বড় বিষয় হ‌লো, ম্যাডাম অসুস্থ। কাতার থে‌কে এয়ার অ্যাম্বু‌লেন্স‌টি লন্ডনের পথে রওনা হবার পর আমরা জান‌তে পারবো ঠিক কখন ম্যাডাম লন্ডনে পৌঁছা‌বেন।

'তাই সব‌দিক বি‌বেচনা ক‌রে যুক্তরাজ্য বিএন‌পির আজ‌কের প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হ‌য়ে‌ছে তা‌রেক রহমান সা‌হেব ও ডা. জোবাইদা রহমানের সা‌থে আমরা তিনজন যা‌বো।'

'ম্যাডাম সুস্থ হবার পর যুক্তরাজ্য বিএ‌ন‌পি সাংবাদিক ও সুধীজ‌নের সম্মা‌নে লন্ড‌নে বড় প‌রিস‌রে অনুষ্ঠান করবে। ওই অনুষ্ঠানে বেগম খা‌লেদা জিয়া ও তা‌রেক রহমান দুজনেই উপস্থিত থাকবেন।'

/এমএস/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম