নতুন বিতর্কে লন্ডনের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আপসানা বেগম

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
০২ নভেম্বর ২০২৫, ০০:০৮আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১২:১৭

লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত পপলার–অ্যান্ড–লাইমহাউজ এলাকার এমপি আপসানা বেগম আবারও নতুন বিতর্কের জড়িয়ে পড়েছেন। বছরে প্রচুর আয় থাকা সত্ত্বেও তিনি এখনও সরকারি কাউন্সিলের ঘরে থাকেন— এমন অভিযোগ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে স্থানীয় রাজনীতি ও বাংলাদেশি কমিউনিটিতে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী একজন অভিযোগ করেন, এলাকার হাজারো মানুষ এখনও সরকারি বাসস্থানের জন্য অপেক্ষায় রয়েছেন। গৃহহীনতা বৃদ্ধি পেয়েছে। অথচ একজন উচ্চ আয়ের জনপ্রতিনিধি দরিদ্রদের জন্য বরাদ্দ ঘর ব্যবহার করছেন।

অবশ্য তার সমর্থকরা বলছেন, তিনি পারিবারিক নির্যাতনের শিকার হিসেবে মুখ খোলার মতো সাহসী পদক্ষেপ নিয়েছেন। তার চলমান সংগ্রামকে (এর মধ্যে লেবার হুইপ থেকে পূর্বের সাময়িক বরখাস্ত অন্তর্ভুক্ত) সংখ্যালঘু নারী এমপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন তারা।

সাধারণ মানুষের মতো সরকারি সুবিধা নেওয়ায় আপসানা বেগমের কোনও ভুল নেই বলেও মস্তব্য করেছেন তারা।

তবে সমালোচকরা বলছেন, উচ্চ আয়ের ব্যক্তি হয়েও দরিদ্রদের জন্য বরাদ্দ বাসায় থাকা অনৈতিক। তারা তার অতীত আবাসন জালিয়াতিকে (জুড়ি দ্বারা মুক্তি পেয়েছিলেন) বড় করে দেখছেন। 

আপসানা বেগম বেড়ে উঠেছেন টাওয়ার হ্যামলেটসে। তার প্রয়াত বাবা এলাকাটির সাবেক জনপ্রতিনিধি ছিলেন। চলতি বছর পারিবারিক সহিংসতা নিয়ে সংসদে আবেগঘন বক্তৃতা দিয়ে আলোচনায় আসেন তিনি। সমাজে নির্যাতিত নারীদের পক্ষে তার অবস্থান প্রশংসিত হয়।

আবাসনসংক্রান্ত অভিযোগ নিয়ে তার মন্তব্য জানতে প্রতিবেদক ফোন ও বার্তা পাঠালেও কোনও উত্তর পাওয়া যায়নি।

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম