যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০, দুই সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর ২০২৫, ০৯:৩৪আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৯:৩৪

যুক্তরাজ্যের কেমব্রিজশায়ারের কাছে একটি চলন্ত ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। কেমব্রিজশায়ার পুলিশ জানিয়েছে, শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে তারা খবর পান যে, উত্তর ইংল্যান্ডের ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসগামী ট্রেনে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে তাদের সশস্ত্র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। ট্রেন থামানো হয় হান্টিংডনে। সেখানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ব্রিটিশ পরিবহণ পুলিশ জানিয়েছে, কমপক্ষে ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ এই ঘটনাকে ‘বড় ধরনের ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে এবং জানিয়েছে, হামলার তদন্তে সন্ত্রাসবিরোধী ইউনিট সহায়তা করছে। পুরো ঘটনার প্রেক্ষাপট ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, তিনি এক ব্যক্তিকে রক্তাক্ত হাত নিয়ে দৌঁড়াতে দেখেন। লোকটি বলছিল, তাদের কাছে ছুরি আছে, দৌড় দাও। এরপর আরেকজনকে মেঝেতে লুটিয়ে পড়তে দেখা যায়।

আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, সন্দেহভাজনদের একজনকে বৈদ্যুতিক শক বন্দুক দিয়ে আটক করে পুলিশ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে ‘ভয়াবহ ও গভীর উদ্বেগের’ বলে আখ্যা দিয়েছেন।

পূর্ব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হান্টিংডন স্টেশনে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। বিপুল সংখ্যক অ্যাম্বুলেন্স ও তিনটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। একাধিক রোগীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পূর্ব উপকূল রেলসেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, জরুরি সেবার কাজের কারণে হান্টিংডন স্টেশনে সব লাইন বন্ধ করে দেওয়া হয়েছে এবং যাত্রীদের ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

কেমব্রিজশায়ার ও পিটারবোরোর মেয়র হান্টিংডন ট্রেনে ভয়াবহ ঘটনার খবর শুনেছেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম