হঠাৎ কেন যুক্তরাজ্যের ঘাঁটি থেকে সামরিক বিমান সরাচ্ছে যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক ডেস্ক 
১০ নভেম্বর ২০২৬, ১৫:৩৩ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৫:৩৩

ইরানের হামলার হুমকির মুখে যুক্তরাজ্যের একটি ঘাঁটি থেকে সামরিক বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য ওয়াল স্ট্রিটের একটি প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। 

ফ্লাইট-ট্র্যাকিং ডেটা এবং কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সকালে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) মিলডেনহল ঘাঁটি থেকে দুটি রিফুয়েলিং ট্যাংকার জার্মানিতে সরিয়ে নেওয়া হয়। এছাড়া সারাদিন ধরে অন্যান্য ট্যাংকার ও বিমানগুলো জার্মানি এবং অন্যান্য ঘাঁটিতে স্থানান্তরিত করা হয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি কোনও মন্তব্য করা হয়নি। তবে দেশটির বিমানবাহিনী জানিয়েছে, বিভিন্ন কারণে নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে বিমান সরানো হয়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা সাধারণত অন্য দেশের কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করি না। পরিচালনাগত প্রয়োজন অনুযায়ী বিমান ও অন্যান্য সরঞ্জাম নিয়মিত স্থান পরিবর্তন করে’।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে ‘খুব বিনয়ের সঙ্গে কথা বলছে’। দুই দেশের মধ্যকার সংঘাত অবসানে একটি সমাধান অর্জনের ‘ভালো সুযোগ’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প যোগ করেন, যুদ্ধটি ‘কার্যকরভাবে শেষ হয়ে গেছে’।

গত মাসে, ইরানে অভিযানের কাজে ব্যবহৃত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে একটি কথিত পরিকল্পিত সন্ত্রাসী হামলার তদন্তের পর সেখানে মোতায়েন থাকা বোমারু বিমানগুলো সরিয়ে নেয় মার্কিন বিমানবাহিনী।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএস/ 
সম্পর্কিত
আতশবাজির বর্জ্যে ঢাকলো নিউ জার্সির সড়ক, ভারতীয়দের দীপাবলি উদযাপন নিয়ে বিতর্ক
‘প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা ছিল প্রণবের’, আত্মজীবনীতে জানালেন সোনিয়া
এক দিনেই মোটা অংকের অর্থ হারিয়ে ধনীদের তালিকায় পতন এনভিডিয়া প্রধানের
সর্বশেষ খবর
শহীদ নূর হোসেন দিবসে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
শহীদ নূর হোসেন দিবসে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
এক কারখানার উত্তেজনা ছড়ালো আশপাশে, ছুটি ঘোষণা একাধিক কারখানায়
এক কারখানার উত্তেজনা ছড়ালো আশপাশে, ছুটি ঘোষণা একাধিক কারখানায়
আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেলেন হত্যা মামলার আসামি
আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেলেন হত্যা মামলার আসামি
রামেক পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ ছাত্রলীগের দুই নেতা, মারধর-ডিম নিক্ষেপ
রামেক পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ ছাত্রলীগের দুই নেতা, মারধর-ডিম নিক্ষেপ
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ