এক দিনেই মোটা অংকের অর্থ হারিয়ে ধনীদের তালিকায় পতন এনভিডিয়া প্রধানের

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
১০ নভেম্বর ২০২৬, ১৩:১৫ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৩:১৫

কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবের কারিগর হিসেবে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং নিয়মিত শিরোনামে থাকেন। তবে এবার আলোচনার কেন্দ্রে রয়েছে তার ব্যক্তিগত জীবন, যার প্রভাব পড়ছে তার বিশাল সম্পদেও। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সন্দেহ অনুযায়ী, চীনের জন্য তথ্য সংগ্রহে নিয়োজিত এক নারী ব্যবসায়িক নির্বাহীর সঙ্গে হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়। পরবর্তীতে, হুয়াং তার স্ত্রী লোরি হুয়াংয়ের সঙ্গে অবিশ্বস্ত থাকার কথা স্বীকার করেছেন। তার এই স্বীকারোক্তির পর থেকেই এনভিডিয়ার শেয়ারের দামে বড় ধরনের ধস দেখা দিয়েছে। ফলস্বরূপ, এই কোটিপতির ব্যক্তিগত সম্পদ বিলিয়ন বিলিয়ন ডলার কমে গেছে এবং বৈশ্বিক ধনী তালিকার নিচের দিকে নেমে গেছেন তিনি।

হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের তদন্ত নিয়ে তৈরি হওয়া উদ্বেগের মাঝে এনভিডিয়ার শেয়ার চাপে পড়লে তার সম্পদের ওপর বড় ধাক্কা লাগে। ফোর্বসের তথ্যমতে, গত ৯ নভেম্বর ট্রেডিংয়ের প্রথম আধঘণ্টায় হুয়াংয়ের নেট সম্পদ ৭ দশমিক ৪ বিলিয়ন ডলার কমে ১৫৪ দশমিক ৭ বিলিয়ন ডলারে নেমে আসে। ধনী তালিকার র‍্যাংকিয়ে তিনি অষ্টম থেকে দশম স্থানে ছিটকে পড়েন। বাফেট এবং ল্যারি এলিসনের নিচে তার অবস্থান চলে গেছে।

ব্লুমবার্গের কোটিপতি সূচক অনুযায়ী, গত ৬ নভেম্বর এনভিডিয়ার শেয়ারের বড় পতন হলে হুয়াংয়ের সম্পদ ১৫ দশমিক ১ বিলিয়ন ডলার কমে ১৫০ দশমিক ৯ বিলিয়ন ডলারে চলে যায়।

এনভিডিয়ার বোর্ড জানিয়েছে, জাতীয় নিরাপত্তা বা কোম্পানির গোপনীয়তা হুমকির মুখে পড়ার মতো কোনও তথ্য এখন পর্যন্ত তাদের কাছে নেই। হুয়াং এখনও কোম্পানির নেতৃত্বে আছেন। কিন্তু বিনিয়োগকারীদের উদ্বেগ তার ব্যক্তিগত জীবনের বাইরেও ছড়িয়ে পড়েছে। বৈশ্বিক এআই উত্থানের মূলে রয়েছে এনভিডিয়া। এমতাবস্থায় এর প্রধান নির্বাহীর ব্যক্তিগত জীবনের অনিশ্চয়তা প্রযুক্তি স্টকগুলোর জন্য এই কঠিন সময়কে আরও জটিল করে তুলতে পারে।

হুয়াং এনভিডিয়ার ৩ দশমিক ৫ শতাংশের বেশি শেয়ারের মালিক, যা তাকে কোম্পানির বৃহত্তম ব্যক্তিগত অংশীদার করে তুলেছে। তার সম্পদের বেশিরভাগ অংশ তার বেতন থেকে নয়, বরং এই শেয়ারের মূল্য থেকে আসে। এ কারণেই তার সম্পদের পরিমাণ প্রতি ট্রেডিং সেশনে বিলিয়ন বিলিয়ন ডলার ওঠা-নামা করে। এনভিডিয়ার শেয়ার যদি আবার ঘুরে দাঁড়ায়, তবে হুয়াংয়ের সম্পদ আগের মতোই বেড়ে যাবে। যদি শেয়ার পড়ে, তবে সম্পদ কমবে। যদি কোনোদিন ডিভোর্স সেটেলমেন্ট হয়, তবে সেটি দশকের পর দশক ধরে অর্জিত সম্পদের ভাগের ভিন্ন এক প্রশ্ন সামনে নিয়ে আসবে।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
‘ওই নারী গুপ্তচর, জানতেন না হুয়াং’, এনভিডিয়া প্রধানের পাশে ট্রাম্প
শুরু হলো কপ-৩১: খাদ্যনিরাপত্তা ও জলবায়ু অর্থায়নে জোর বাংলাদেশের
‘ইউক্রেনে খাদ্য করিডর গড়তে ভারত প্রস্তুত’, মোদির সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি
সর্বশেষ খবর
হাওর এক্সপ্রেসের বগিতে দুর্বৃত্তদের আগুন, তদন্তে রেলওয়ে পুলিশ
হাওর এক্সপ্রেসের বগিতে দুর্বৃত্তদের আগুন, তদন্তে রেলওয়ে পুলিশ
শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইমে বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি?
শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইমে বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি?
কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে জানি না: শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে তথ্য উপদেষ্টা
কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে জানি না: শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে তথ্য উপদেষ্টা
বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণ ও আন্নার
বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণ ও আন্নার
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন