মোহাম্মদ আলীকে সম্মান জানিয়ে বিপাকে ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০১৬, ২০:৪৫আপডেট : ০৫ জুন ২০১৬, ২০:৪৫

সদ্যপ্রয়াত কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর প্রতি সম্মান প্রদর্শন করে ‘কপটতা’র অভিযোগে ‘অভিযুক্ত’ হয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স বলেছেন, ট্রাম্প দেশে মুসলিম বিদ্বেষ প্রচার করছেন, একই সঙ্গে সম্মান জানাচ্ছেন আলীকে।

মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা করে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প। আলীর মৃত্যুর পর ট্রাম্পের করা টুইট বার্তাও সমালোচনার সম্মুখীন হয়েছে।

ট্রাম্প তার টুইটারে লেখেন, ‘৭৪ বছর বয়সে মারা গেলেন মোহাম্মদ আলী! তিনি ছিলেন একজন প্রকৃত বিজয়ী ও একজন চমৎকার মানুষ। সবাই তার অভাববোধ করবে!’

ট্রাম্পকে উদ্দেশ্য করে  স্যান্ডার্স বলেন, ‘মোহাম্মদ আলীকে কত ভালোবাসেন সে কথা আর বলবেন না। আপনিই মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাব তুলছেন।’

ট্রাম্পের টুইটের প্রতিক্রিয়ার আরেক জন লিখেছেন, ‘আপনার প্রস্তাব বাস্তবায়িত হলে আলীও হয়তো যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারতেন না।’  

এখন থেকে প্রায় ৩৫ বছর আগে ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক ছিল আলীর। কিন্তু গত বছর এক আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে আলী বলেন, ‘যারা নিজেদের স্বার্থে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করতে চাইছে, মুসলিম হিসেবে তাদের বিরুদ্ধে আমাদের উঠে দাঁড়ানো উচিত।’

এই বিবৃতির বিষয়ে জানতে চাইলে ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন না ওই বিবৃতি তার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছিল। তিনি বলেন, ‘ওই বিবৃতিতে কোথাও আমার নাম উল্লেখ করা হয়নি। আমার সম্পর্কে হলে আলী তো আমার নাম উল্লেখ করতে পারতেন।’ সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

আরও পড়ুন:

/ইউআর/এএ/    

সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের