পুর্তো রিকো প্রাইমারিতে হিলারির জয়

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০১৬, ১৯:০৪আপডেট : ০৬ জুন ২০১৬, ১৯:০৪

হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী বাছাইয়ে পুর্তো রিকো প্রাইমারিতে জয় পেয়েছেন হিলারি ক্লিনটন। রবিবার অনুষ্ঠিত এ প্রাইমারিতে বার্নি স্যান্ডারসকে হারিয়ে মনোনয়ন দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন হিলারি।

সিএনএন জানায়, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি পেয়েছেন ৬২ দশমিক ৫ শতাংশ ভোট।  আর স্যান্ডারস পেয়েছেন ৩৭ দশমিক ১ শতাংশ ভোট।

পুর্তো রিকোতে জয়ী হওয়ার মাধ্যমে হিলারি এ সপ্তাহে দুটি জয় পেলেন। এর আগে শনিবার তিনি মার্কিন ভার্জিন আইল্যান্ডে জয়ী হন। মঙ্গলবার নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ায় ভোটের আগে এ জোড়া জয় হিলারির জন্য একটা অগ্রগতি। পুর্তো রিকোতে মোট ডেলিগেটের সংখ্যা ৬০। এর মধ্যে হিলারি কমপক্ষে ৩১ ডেলিগেটের সমর্থন পাবেন।

পুর্তো রিকোয় প্রাইমারির আগে হিলারি ইতোমধ্যে  ২ হাজার ৩২৩ ডেলিগেটের সমর্থন লাভ করেছেন। তবে দলের মনোনয়নের জন্য মোট দুই হাজার ৩৮৩ ডেলিগেটের সমর্থন প্রয়োজন।  

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত পুর্তো রিকোর মানুষ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন না। তবে বাছাইপর্বের নির্বাচনে তাদের অংশ নেওয়ার অধিকার রয়েছে।

স্যান্ডার্স অবশ্য দলীয় মনোনয়ন পাওয়ার আশা এখনও ছাড়েননি। তিনি আশা করছেন, মঙ্গলবারের নির্বাচনে বড় রকমের জয় নিয়ে তিনি দলের সুপার ডেলিগেটদের কাছে নিজের প্রার্থিতার সমর্থনে যুক্তি তুলে ধরতে সক্ষম হবেন। দলের প্রায় ৫০০ সুপার ডেলিগেট, অর্থাৎ দলের নির্বাচিত প্রতিনিধি ও দলীয় কর্মকর্তা এর মধ্যে হিলারির পক্ষে তাদের সমর্থন ঘোষণা করেছেন। সূত্র: সিএনএন।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম