৯/১১-এর গোপন প্রতিবেদন সৌদি আরবের জড়িত থাকার প্রমাণ নয়: সিআইএ

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৬, ১৭:২৮আপডেট : ১২ জুন ২০১৬, ১৭:২৮

সিআইএ প্রধান জন ব্রেনানযুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান জন ব্রেনান বলেছেন, নাইন ইলেভেনের হামলা সংক্রান্ত ২০০২ সালের কংগ্রেসের গোপন প্রতিবেদন সৌদি আরবের সম্পৃক্ততার প্রমাণ নয়। সৌদি আরবের একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।

প্রতিনিধি পরিষদ ও সিনেট গোয়েন্দা কমিটি প্রণীত ২৮ পৃষ্ঠার গোপনীয় প্রতিবেদন প্রকাশ করা হবে কিনা সে ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সিনেট গোয়েন্দা কমিটির ওই সময়ের প্রধান সাবেক সিনেটর বব গ্রাহাম অভিযোগ করেছেন, সৌদি কর্মকর্তারা নাইন ইলেভেনে বিমান ছিনতাইকারীদের সহায়তা করেন। তিনি আরও বলেন, ২৮ পৃষ্ঠার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা উচিত।

সৌদি মালিকানাধীন টেলিভিশন আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেনান বলেন, ‘আমি বিশ্বাস করি ২৮ পৃষ্ঠার এ প্রতিবেদনটিকে ৯/১১ হামলায় সৌদি আরবের যোগসাজশের প্রমাণ হিসেবে জনগণের  গ্রহণ করা উচিত হবে না।’

ব্রেনান উল্লেখ করেন, আল কায়েদা জঙ্গিরা বিমান ছিনতাই করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন ও পেনসিলভানিয়ার একটি মাঠে আঘাত হানার এক বছর পর এ প্রতিবেদন তৈরি করা হয়।  

তিনি বলেন, ‘এটা খুবই প্রাথমিক পর্যালোচনা। হামলার পিছনে কারা ছিল সে ব্যাপারে তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছে।’

সিআইএ প্রধান বলেন, পর্যায়ক্রমে ৯/১১ কমিশন সৌদি সম্পৃক্ততা ও সৌদি সরকারের সম্পৃক্ততার অভিযোগ আদ্যোপান্ত যাচাই বাছাই করেছে।  প্রতিষ্ঠান হিসেবে সৌদি সরকার বা দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ৯/১১ হামলার সমর্থন করেছে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ৯/১১ কমিশন গঠন করেছিলেন এবং এ কমিশন ২০০২ সালে প্রতিবেদন উপস্থাপন করে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম