যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর গুলিতে নিহতের ঘটনা ঘটেছে। ফ্লোরিডার একটি নাইটক্লাবে দেশটির ইতিহাসে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনার পর এবার পশ্চিম অরেগনে বন্দুকধারীর গুলিতে ২জন নিহত হয়েছেন। সোমবার এ গুলিবর্ষণে আরও ২জন আহত হয়েছেন। গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন একব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শেরিফ কার্যালয় জানায়, পশ্চিম অরেগনের সালেমের ২০ মাইল উত্তরে একটি গ্রামে সোমবার স্থানীয় সময় দুপুরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে।
শেরিফ কার্যালয়ের মুখপাত্র ক্রিস বলড্রিজ জানান, গুলিবর্ষণের ঘটনায় ২জন ও ২জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। গুলিবর্ষণের ঘটনার ২ ঘণ্টা পর পোর্টল্যান্ডের কাছ থেকে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে।
নিহত ও আহতদের পরিচয় ও বিস্তারিত কিছু জানাননি মুখপাত্র।
প্রসঙ্গত, কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওরলান্ডো এলাকার পাল্স নাইটক্লাবে একটি সমকামী নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স।
/এএ/








