যুক্তরাষ্ট্রে একাধিক শহরে ট্রাম্পের নগ্ন মূর্তি

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৬, ১৫:১৬আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৫:২২

যুক্তরাষ্ট্রে একাধিক শহরে ট্রাম্পের নগ্ন মূর্তি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরের পার্কে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি তৈরি করে স্থাপন করেছে একদল শিল্পী। নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস, সিয়াটল ও ক্লিভল্যান্ডের পার্কে ট্রাম্পের নগ্নমূর্তি স্থাপন করা হয়েছে বলে শিল্পীদের সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ট্রাম্পের এ নগ্ন মূর্তিতে কমলা রঙের চামড়া, বড় পেট, ছোট আঙ্গুল এবং বেশ কয়েকটি শারীরিক অঙ্গ বাদ দিয়ে তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ার পার্কে প্রথম নগ্ন মূর্তি পাওয়া যায়। এছাড়া আরও চারটি শহরেও একই ধরনের মূর্তি পাওয়া গেছে।

ইউনিয়ন স্কয়ার পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বেআইনিভাবে ও অনুমতি না নিয়ে পার্কে এ মূর্তি স্থাপন করা হয়েছে। পার্কে ভ্রমণকারী অনেকেই এ মূর্তির ফলে বিব্রতকর অবস্থায় পড়েছেন। তবে অনেকেই এতে মজা পেয়েছেন, সেলফি তুলেছেন।

পরে বৃহস্পতিবার সন্ধ্যায় পার্ক কর্তৃপক্ষ মূর্তিটি অপসারণ করে। পার্কের মুখপাত্র ফার্গুসন জানান, পার্কের ভেতরে বেআইনিভাবে মূর্তিটি স্থাপন করায় তা অপসারণ করা হয়েছে।

ইনডেকলাইন নামে শিল্পীদের একটি সংগঠন মূর্তিগুলো স্থাপনের দায় স্বীকার করেছে। এ দলের চিত্রশিল্পী, সংগীতশিল্পী ও চলচ্চিত্র নির্মাতারা রয়েছেন।

এ বিষয়ে ট্রাম্পের মুখপাত্রকে বিবিসির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চেয়ে ই-মেইল করা হলেও কোনও জবাব পাওয়া যায়নি। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের