উইকিলিকসের জরিপ: যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি কে?

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০১৬, ২৩:১৯আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ২৩:৪৯

জাতীয় নিরাপত্তা নিয়ে উইকিলিকসের জরিপ ‘আমরা সরকারকে উন্মুক্ত করি’- স্লোগান নিয়ে যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোপন নথি ফাঁস করে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছিল উইকিলিকস। সম্প্রতি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং ডেমোক্রেট দলের ন্যাশনাল কমিটির (ডিএনসি) গোপন ইমেইল ফাঁস করেছে উইকিলিকস। এর ফলে নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে উইকিলিকস। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে, হিলারি ক্লিনটনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করা হবে কিছুদিনের মধ্যেই। আর  রবিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উইকিলিকস একটি জরিপ শুরু করেছে। যাতে প্রশ্ন করা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কে?

উইকিলিকসের জরিপ

জরিপের বিবরণে বলা হয়েছে, এই চার ব্যক্তির রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ হয়েছে। তাদের মধ্যে কে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

যে চার ব্যক্তির নাম দেওয়া হয়েছে তারা হলেন, হিলারি ক্লিনটন, জুলিয়ান অ্যাসাঞ্জ, চেলসি ম্যানিং ও এডওয়ার্ড স্নোডেন। তালিকায় থাকা চার ব্যক্তির মধ্যে জুলিয়ান অ্যাসাঞ্জ উইকিলিকসের প্রতিষ্ঠাতা ও বর্তমানে এডিটর ইন-চিফের দায়িত্বে রয়েছেন। চেলসি ম্যানিং যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগে কারাগারে আছেন। তিনিই উইকিলিকসকে বেশ কিছু গোপন নথি সরবরাহ করেছিলেন। আর এডওয়ার্ড স্নোডেন ফাঁস করেছিলেন কীভাবে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান ও গুরুত্বপূর্ণ নেতাদের ওপর নজরদারি চালাচ্ছে ও আঁড়িপেতে তাদের কথা শুনছে।

বাংলাদেশ সময় রবিবার রাত এগারোটা পর্যন্ত ৪৯ হাজার ৩৮৪জন টুইটার ব্যবহারকারী জরিপে অংশ নিয়ে দিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৮৭ শতাংশ জাতীয় নিরাপত্তার জন্য হিলারি ক্লিনটনকে হুমকি বলে মনে করেন। বাকিদের মধ্যে ৭ শতাংশ জুলিয়ান অ্যাসাঞ্জ, ২ শতাংশ চেলসি ম্যানিং ও ৪ শতাংশ স্নোডেনকে হুমকি বলে মনে করেন।

উইকিলিকসের জরিপের ফল

টুইটারে জরিপটিতে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত তিনটা পর্যন্ত ভোট দেওয়া যাবে।

এদিকে, উইকিলিকসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, যারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিলারি ও ট্রাম্পের গোপন তথ্য ফাঁসকারীদের পুরস্কার দেওয়া হবে।

শনিবার টুইটারে উইকিলিকিসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, তথ্য ফাঁসকারীদের উৎসাহ দিতেই পুরস্কারের ঘোষণা দিয়েছে উইকিলিকস।

কিছুদিন আগেও ডিএনসির এক কর্মীর হত্যাকারী সম্পর্কে তথ্যাদানকারীদের জন্য ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে উইকিলিকস। সেথ রিচ নামের ডিএনসির ওই কর্মী দলটির ভোটার তথ্য ডাটাবেজ তদারকি করতেন। ১০ জুলাই রাতে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। প্রথমে পুলিশ ধারণা করেছিল, ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির ফলে গুলিতে তার মৃত্যু হয়। কিন্তু পরে লাশের সঙ্গে পুলিশ সেথ রিচের মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করে। এছাড়া অন্য কিছু ছিনতাই হওয়ারও খবর পাওয়া যায়নি। এরপরই হত্যাকাণ্ডটি নিয়ে সন্দেহের নানা ডালপালা মেলতে শুরু করে।

উইকিলিকসের পুরস্কার ঘোষণার ফলে অনেকেই মনে করছেন, ডিএনসির যে তথ্য উইকিলিকস প্রকাশ করেছে তা সেথ রিচই ফাঁস করেছেন। কেউ কেউ মনে করছেন, পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে হিলারির দিকেই খুনের সংশ্লিষ্টতার বিষয়ে ইঙ্গিত করছে উইকিলিকস।

এদিকে, শুক্রবার এক সাক্ষাৎকারে উইকিলিকসের নির্বাহী সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ দাবি করেছেন, ডিএনসির তথ্য ফাঁসের পর অনেকেই আরও নতুন তথ্য ফাঁস করতে এগিয়ে এসেছেন। তারা হিলারি ক্লিনটনের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। শিগগিরই তা প্রকাশ করা হবে। অ্যাসাঞ্জের মতে, এ পর্যন্ত ফাঁস হওয়া তথ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হবে সেগুলো।

/এএ/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম