পুতিনের সঙ্গে তুলনা: ট্রাম্পকে পাগলাটে বললেন ওবামা

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪৫

বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পমাঝখানে কিছুদিন বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত ছিলেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন চুপচাপ থাকার কারণে হয়ত বিতর্কিত মন্তব্যের বিস্ফোরণ ঘটালেন। বলে বসলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চাইতে ‘চিরশত্রু’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক ভালো। ট্রাম্প তার সম্পর্কে এমন মন্তব্য করেন আর ওবামা চুপ থাকবেন তা হয় না। এর আগেও ওবামাকে নিয়ে ট্রাম্প অনেক বিতর্কিত মন্তব্য করেছেন। এসব মন্তব্যের পাল্টা জবাব দিতে যেমন দেরি করেননি এবারও তেমনি ট্রাম্পকে পাগলাটে হিসেবে আখ্যায়িত করেছেন ওবামা।

লাওসে পুতিনের সঙ্গে তুলনা করে ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে ওবামা বলেন, ট্রাম্পের এসব বক্তব্যই প্রমাণ করে তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ব্যক্তি নন।

ওবামা বলেন, প্রেসিডেন্ট হিসেবে আপনাকে অবশ্যই জানতে হবে কী বলছেন এবং সেজন্য হোমওয়ার্ক করতে হবে। আপনি যখন কথা বলবেন, অবশ্যই সেটা এমন নীতি নিয়ে কথা বলবেন যেটা আপনি প্রয়োগ করতে পারবেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে নিউ ইয়র্কে ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন একই মঞ্চে আধ-ঘন্টা ধরে বক্তব্য রাখেন। সেখানে ট্রাম্প তার বক্তব্যে ওবামা ও পুতিনের তুলনায় বলেন, ‘রুশ প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট থেকে অনেক ভালো।’

তিনি আরও বলেন, ‘নিজ দেশের ওপর তার (পুতিন) অসাধারণ নিয়ন্ত্রণ রয়েছে।’ ৮২ শতাংশ জনগণের সমর্থন পুতিনের সঙ্গে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।  

তবে ট্রাম্পের পুতিন বন্দনা এবারই প্রথম নয়। এর আগে গত ডিসেম্বরে ট্রাম্প বলেছিলেন, এটা তার জন্য খুবই গর্বের বিষয় যে, পুতিন তাকে প্রতিভাবান বলে উল্লেখ করেছেন।  

যখন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পরিমণ্ডলে বিভিন্ন বিষয়ে রাশিয়ার দিকে আঙ্গুল তুলছে, তখনই ট্রাম্পের মুখে রুশ প্রেসিডেন্টের প্রশংসার ফুলঝুরি। বুধবারই পেন্টাগন রাশিয়াকে বৈশ্বিক অস্থিতিশীলতার জন্য দায়ী করেছে।

মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র অ্যাশ কার্টার বলেন, ‘আন্তর্জাতিক নীতিকে ধ্বংস করতে চাইছে রাশিয়া।’ তিনি ডেমোক্র্যাটিক ন্যাশনাল কংগ্রেস-এর তথ্য হ্যাকড করার জন্যও রাশিয়ার দিকে সন্দেহের তীর তুলে ধরেছেন। কার্টার বলেন, ‘আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার বিষয়টি আমরা এড়িয়ে যেতে পারি না।’ বিবিসি।

/এএ/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম