যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যের ভোটার পরিচয়পত্র আইন আদালতে স্থগিত

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৭

যুক্তরাষ্ট্রের একটি আদালত দেশটির অ্যালাবামা, জর্জিয়া ও কানসাস অঙ্গরাজ্যের ভোটার পরিচয়পত্র আইনকে স্থগিত ঘোষণা করেছে। ওই ‘বিতর্কিত’ আইনে বলা হয়েছিল, নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হতে হলে সেখানকার লোকজনকে মার্কিন নাগরিকত্বের যথাযথ প্রমাণ সরবরাহ করতে হবে। অথচ অন্যান্য স্থানে ভোটার হতে কেবল নাগরিকত্বের মৌখিক স্বীকারোক্তিই যথেষ্ট।

নারী ভোটারদের অধিকার সম্পর্কিত সংগঠন লীগ অব উইম্যান ভোটারস-এর আপিল আবেদনের পর শুক্রবার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার আপিল আদালত ওই তিন রাজ্যের আইন স্থগিত করে।

এ সম্পর্কে লীগ অব উইম্যান ভোটারস-এর প্রেসিডেন্ট ক্রিস কারসন বলেন, ‘মাত্র কয়েক সপ্তাহ পরেই প্রেসিডেন্ট নির্বাচন, এমন অবস্থায় আপিল আদালত একটি বৈষম্যপূর্ণ আইন স্থগিত করায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ।’  

বিরোধীদের দাবি, ৮ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখেই রক্ষণশীলরা যেসব রাজ্যে ক্ষমতাসীন, সেসব রাজ্যে ভোটার আইডি-র ওপর কড়াকড়ি আরোপ করা হচ্ছে। তাদের মতে, তা জনগণের ভোটাধিকার হরণ করবে, বিশেষত সংখ্যালঘুদের।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ব্রেনান সেন্টার ফর জাস্টিস-এর তথ্য অনুসারে, সাত শতাংশ মার্কিন জনগণের নাগরিকত্ব প্রমাণের জন্য জন্ম নিবন্ধনের মতো যথাযথ কোনও দলিল নেই। সূত্র: রয়টার্স।

/এসএ/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম