৯/১১ স্মরণ অনুষ্ঠানে ‘হঠাৎ অসুস্থবোধ’ হিলারির

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৩১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৩১

অসুস্থবোধ করায় তাড়াতাড়ি অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান হিলারিযুক্তরাষ্ট্রে ভয়াবহ ৯/১১ সন্ত্রাসী হামলার ১৫তম বর্ষপূর্তির অনুষ্ঠানে অংশ নিয়ে গিয়ে হঠাৎ অসুস্থবোধ করেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিন্টন। এর ফলে তাকে অনুষ্ঠানস্থল ছেড়ে যেতে হয়। রবিবার ৯/১১ হামলার বর্ষপূর্তি স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

খবরে বলা হয়, রবিবার সকাল ১০ টার কিছুক্ষণ আগে ৬৮ বছর বয়সী হিলারি জ্ঞান হারানোর মতো হয়ে পড়েন। এ সময় ৯/১১ হামলায় নিহত দুই হাজার ৯৭৭ জনের স্বজনরা তাদের নাম বলছিলেন। সকাল ৯টা ৫৮ মিনিটে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ ভবনটি ভেঙে পড়ার স্মরণে নিরবতা পালন করার কথা ছিল। ঠিক তার আগমুহূর্তে অসুস্থ হয়ে পড়েন হিলারি।

এক প্রত্যক্ষদর্শী জানান, নিজের পায়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় হিলারির পা থেকে এক পাটি জুতা খুলে যায়। এ সময় তার নিরাপত্তাকর্মীরা তাকে নিকবর্তী একটি ভ্যানে নিয়ে যান। এর পরপরই সেখান থেকে চলে যান হিলারি।

এদিকে, রয়টার্স/ইপসোস-এর স্টেটস অব ন্যাশন নামক ওই মতামত জরিপে বলা হয়েছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যদি ৮ নভেম্বর না হয়ে আজই হয়, তাহলে হিলারি নিশ্চিতভাবেই প্রেসিডেন্ট হবেন। তবে ট্রাম্পের সমর্থন দিন-দিন বাড়ছে।

আগস্টের শেষেও মতামত জরিপে হিলারির জয়ের সম্ভাবনা ছিল ৯৫ শতাংশ, আর ইলেক্টোরাল ভোটের গড় ব্যবধান ছিল ১০৮টি। কিন্তু এখন হিলারির জয়ের সম্ভাবনা নেমে এসেছে ৮৩ শতাংশে, আর ইলেক্টোরাল ভোটের ব্যবধান গড়ে ৪৭টি।

গত কয়েক সপ্তাহে, বিশেষত পররাষ্ট্রমন্ত্রী থাকাকালের ইমেইল ফাঁসের পর থেকে হিলারির সমর্থন উল্লেখযোগ্য হারে কমেছে বলে ওই মতামত জরিপে উল্লেখ করা হয়।

রয়টার্স/ইপসোস-এর অপর এক মতামত জরিপে দেখা যায় আগস্টের শেষ সপ্তাহ থেকে এখন পর্যন্ত হিলারির সমর্থন ৮ পয়েন্ট কমে গেছে।

ওই মতামত জরিপ অনুসারে, হিলারি এখনও নিউ ইয়র্ক, নিউ জার্সি, বা ক্যালিফোর্নিয়ার মতো বৃহৎ শহরকেন্দ্রিক ১৭টি রাজ্যে জয়ের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। আর ট্রাম্প ২৩টি স্বল্প জনগোষ্ঠীর রাজ্যে জয়ী হতে পারেন বলে মনে করা হচ্ছে। গত কয়েক সপ্তাহে হিলারির জয়ী হওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা রাজ্যের সংখ্যা কমে গেছে। আগস্টের শেষেও ওহিও এবং ফ্লোরিডায় হিলারির নিরঙ্কুশ সমর্থন ছিল, যা এখন নেই। পাঁচ রাজ্যে ট্রাম্প-হিলারির সমর্থন প্রায় সমান।  সূত্র: বিবিসি, রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান