বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ওবামা ও মিশেলের ঈদ শুভেচ্ছা

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৪০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৪০

বারাক ওবামা ও মিশেল ওবামা বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও মার্কিন ফাস্ট লেডি মিশেল ওবামা।  এক বার্তায় সবাইকে ‘ঈদ মোবারক’ শুভেচ্ছা জানান বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল।

শুভেচ্ছা বার্তায় তারা ওবামা ও মিশেল বলেন, 'উৎসবের পাশাপাশি ঈদুল আজহা এমন এক দাতব্য সংস্কার, যখন মুসলিমরা তাদের নিজেদের সেবামূলক কর্তব্য পালন করেন ইব্রাহিম (আঃ) এর নিজের ছেলেকে কোরবানি দেওয়ার ইচ্ছার মধ্য দিয়ে যে ত্যাগ স্বীকার করেছিলেন, তার প্রতি গভীর সম্মান প্রদর্শন করে।'

বারাক ও মিশেল ওবামা বলেন, 'যখন লাখ লাখ মানুষ নতুন ঘর-বাড়ি আর আত্মীয়দের খুঁজে পাওয়ার সংগ্রাম করে চলেছে, যা তারা হারিয়েছে যুদ্ধ-বিগ্রহ আর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, এ অবস্থায় আমরা বারবার আমাদের নৈতিকতার কাছে দায়বদ্ধ হই তাদের এই ক্ষতিপূরণের জন্য।’

সেবা, ত্যাগ এবং শান্তি প্রতিষ্ঠা নির্ভর করে সব বিশ্বাসের পারস্পরিক মূল্যবোধ ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে বলেও শুভেচ্ছা বার্তায় তারা উল্লেখ করেন।

পৃথক শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও মুসলিম সম্প্রদায়কে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।  শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, 'ঈদুল আজহা হলো একটি বিশেষ মুহূর্ত যা সব বিশ্বাসের মধ্যে সেবা, নিঃস্বার্থপরায়ণতা এবং দাতব্য সেবার মূল্যবোধ সৃষ্টি করে। এসব মূল্যবোধ চর্চা আর এর প্রতিফলনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।' সূত্র: বাসস।

/এএ/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম