প্রেসিডেন্সিয়াল বিতর্ক

কর পরিশোধ না করা আমাকে ‘স্মার্ট’ করেছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৩৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪০

ট্রাম্প রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কর পরিশোধ না করা তাকে ‘স্মার্ট’ করেছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় এ দাবি করেন তিনি।

বিতর্কে ট্রাম্প নিজের আয়কর বিবরণী প্রকাশ না করার পক্ষে অবস্থান নিতে গিয়ে এ দাবি করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাম্প আয়কর বিবরণী প্রকাশ করছেন না। হিলারি ক্লিনটন ট্রাম্পকে চ্যালেঞ্জ করে বিতর্কের সঞ্চালককে বলেন, ‘আপনার জিজ্ঞেস করা উচিত, কেন তিনি আয়কর বিবরণী প্রকাশ করছেন। আমি মনে করি অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত হয়ত নিজেকে যত ধনী দাবি করেন তা নন।’

হিলারি বলেন, ‘দ্বিতীয়ত, হয়ত তিনি নিজেকে যত দাতা মনে করেন তা নন। তৃতীয়ত, তিনি যত ব্যবসায় জড়িত তা আমরা জানি না। কিন্তু আমরা জেনেছি তিনি ওয়াল স্ট্রিট ও বিদেশি ব্যাংক তার কাছে ৬৫০ মিলিয়ন ডলার পাওনা আছে। অথবা তিনি চান না, আমেরিকার মানুষ জানুক যে গত কয়েক বছর ধরে তিনি কোনও কর পরিশোধ করেননি। এটা তিনি কয়েক বছর ধরেই করে আসছেন। যখন তিনি ক্যাসিনোর একটি লাইসেন্স পাওয়ার চেষ্টার করেন তখন কর্তৃপক্ষ দেখতে পায় তিনি কোনও কর পরিশোধ করেননি...।’

এ সময় হিলারির কথার মাঝেই ট্রাম্প বলেন, ‘এটা (কর পরিশোধ না করা) আমাকে স্মার্ট করেছে’।

এরপর ট্রাম্প আয়কর বিবরণী প্রকাশ না পক্ষে তার অবস্থান পুনরায় তুলে ধরেন। তিনি জানান, বিষয়টি বর্তমানে নিরীক্ষাধীন আছে। অডিট শেষ হলেই তা প্রকাশ করা হবে।

হিলারির মন্তব্য আয়কর বিবরণী প্রকাশ না করা সন্দেহজনক প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমার আইনজীবীদের মতের বিপক্ষে গিয়ে আমি আয়কর বিবরণী প্রকাশ করব তখনই যখন হিলারি তার ডিলেট করা ৩৩ হাজার ই-মেইল প্রকাশ করবেন।’

এবার তিনটি প্রেসিডেন্সিয়াল বিতর্কে রাজি হয়েছেন হিলারি ও ট্রাম্প। মঙ্গলবার প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম