যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৩

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০১৬, ১৪:৩৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৪:৩৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৩ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে একটি পর্যটক বাস দুর্ঘটনায় পতিত হয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ৩০ জন আহত হয়েছেন। রবিবার ভোরে পাম স্প্রিংস শহরে এ দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, তদন্তকারীরা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন। বাসটি লস অ্যাঞ্জেলস যাচ্ছিলো। উদ্ধারকারীরা সিঁড়ি ব্যবহার করে বাসের ভেতর প্রবেশ করে মৃতদেহ বের করেছেন। আহতদের মধ্যে ৫ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য লস অ্যাঞ্জেলস টাইমস দুর্ঘটনাটিকে ক্যালিফোর্নিয়ায় গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছে। দ্রুত গতির বাসটি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পড়ে দুর্ঘটনা কবলিত হয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসের সামনে দিকে বসা যাত্রীদের বেশির ভাগেরই মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্ত করতে কয়েকদিন লেগে যেতে পারে। কারণ তাদের সঙ্গে পরিচয়পত্র ছিলো না এবং হাসপাতালে নেওয়ার সময় তাদের ব্যাগও হারিয়ে গেছে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম