নির্বাচনে আগের মতো গর্ববোধ করেন না ৬২ শতাংশ মার্কিন ভোটার

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০১৬, ১৭:২৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৭:২৪

নির্বাচনে আগের মতো গর্ববোধ করেন না ৬২ শতাংশ মার্কিন ভোটার বলা হয় যুক্তরাষ্ট্র ‘স্বাধীনতা ও সাহসীদের' ভূমি। এটাই মার্কিন নাগরিকদের গর্ব। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় অধিকাংশ ভোটাররাই নিজেদের গ্রেট আমেরিকা নিয়ে আগের মতো গর্ববোধ করেন না। এক জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ মার্কিন ভোটার এখন আগের চেয়ে কম গর্ববোধ করেন। এনবিসি নিউজের এক খবরে বিষয়টি জানা গেছে।

সর্বশেষ জরিপে দেখা গেছে, ট্রাম্পের চাইতে হিলারি ক্লিনটনের সমর্থকদের মধ্যে নির্বাচন গর্ববোধকারীদের সংখ্যা কম। হিলারির ভোটারদের মধ্যে ৭৪ শতাংশ নির্বাচন নিয়ে আগের চেয়ে কর্ম গর্ববোধ করেন। বিপরীতে একই অনুভূতি প্রকাশ করেছেন ট্রাম্পের ৪৯ শতাংশ ভোটার। আগের চেয়ে বেশি গর্ববোধ করেন ট্রাম্পের ৯ শতাংশ ও হিলারির ৬ শতাংশ ভোটার।

২০০৮ সালের তুলনায় নির্বাচন নিয়ে গর্ববোধকারীদের সংখ্যা কমে গেছে। ওই সময় জরিপে দেখা গিয়েছিল, প্রথম কৃষ্ণাঙ্গা প্রেসিডেন্ট প্রার্থী কিংবা যুদ্ধের নায়ক জন ম্যাককেইনের প্রতিদ্বন্দ্বীতার নির্বাচন নিয়ে আগের চেয়ে বেশি গর্ববোধ করেন ৩৪ শতাংশ ভোটার। ৪৫ শতাংশ জানিয়েছিলেন, তারা দেশকে আগেও যেমন গর্ব করতেন তেমনই আছে, কোনও পরিবর্তন হয়নি। মাত্র ১২ শতাংশ জানিয়েছিলেন নির্বাচন নিয়ে তারা আগের মতো গর্ববোধ করেন না।

বিভিন্ন কারণেই এবারের মার্কিন নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে অতীতের তুলনায় এবারের প্রেসিডেন্ট প্রার্থীদের জনপ্রিয়তা কম বলে বিভিন্ন জরিপে ওঠে এসেছে। যেমন, ৩৩ শতাংশ ভোটার ট্রাম্পকে পছন্দ করছেন, বিপরীতে ৫৯ শতাংশ তাকে অপছন্দ করেন না। আর হিলারির ক্ষেত্রে ইতিবাচক ৩৮ শতাংশ ও নেতিবাচক ৫৩ শতাংশ। সূত্র: এনবিসি নিউজ।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম