গণহত্যা চালানোর হুমকি দিয়ে ক্যালিফোর্নিয়ায় তিন মসজিদে চিঠি

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৬, ২৩:৩৮আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৪:০৬

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থিত জামিয়া মসজিদ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রতিশ্রুতি ‘পরিচ্ছন্ন যুক্তরাষ্ট্র’ গঠনের কথা উল্লেখ করে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানোর হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার তিনটি মসজিদে বেনামি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হলেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মুসলমানদের বিতাড়ন করা হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।
আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের লস অ্যাঞ্জেলেসের নির্বাহী পরিচালক উসাম আইলুস চিঠি পাঠিয়ে হুমকির বিষয়টির কথা জানিয়েছেন। তিনি জানান, তিনটি চিঠিই অভিন্ন ছিল এবং সেগুলো লস অ্যাঞ্জেলেসের উত্তরে সান্তা ক্লারিটার একটি পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে।

আইলুস সংশ্লিষ্টদের হুমকি ও চিঠির বিষয়টি এফবিআইকে জানাতে বলেছেন।

আইলুস বলেন, “সপ্তাহের শুরুতে লংবিচ ইসলামিক সেন্টার, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ক্লেয়ারমন্ট ও উত্তর ক্যালিফোর্নিয়ার সান জোসে শহরে এভারগ্রিন ইসলামিক সেন্টারে চিঠিগুলো পাঠানো হয়। চিঠির নিচে ‘একটি মহৎ কাজের জন্য আমেরিকানরা’ লিখে বেনামে স্বাক্ষর করা ছিল। সেখানে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ধুয়েমুছে যুক্তরাষ্ট্রকে আবার উজ্জ্বল করে তুলবেন। আর এ জন্য মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানো হবে। চিঠিতে হুমকি দিয়ে বলা হয়, ‘তোমরা যারা মুসলমান, তোমাদের উচিত হবে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়া।’’’

সান জোসে পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, চিঠি সম্পর্কে একটি প্রতিবেদন এভারগ্রিন ইসলামিক সেন্টার কর্মকর্তাদের বৃহস্পতিবার পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, ৮ নভেম্বরের নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর থেকেই মুসলিমসহ অভিবাসীরা লোকেরা রিপাবলিকান পার্টির সমর্থকদের আক্রমণের লক্ষ্যে পরিণত হয়েছেন। বিভিন্ন স্থানে ট্রাম্প-সমর্থকদের হাতে মুসলিমদের হয়রানির শিকারও পাওয়া গেছে। দেশটির বিভিন্ন মানবাধিকার সংগঠন ভয়াবহ পরিস্থিতির আগে এ অবস্থাকে সতর্কবার্তা হিসেবে আখ্যায়িত করছেন। সূত্র: রয়টার্স।

/এএ/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম