সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৬, ২১:৪৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ২১:৪৮

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সিরিয়ার রাক্কায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠির বিরুদ্ধে লড়াই করতে আরও ২০০ সেনা সদস্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার একথা জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ে কথা বলতে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, সেনা সদস্যদের মধ্যে থাকবে বিশেষ বাহিনীর প্রশিক্ষক, পরামর্শক ও বোমা নিষ্ক্রিয়কারী দল। সিরিয়ায় অবস্থানরত মার্কিন স্পেশাল ফোর্সের ৩০০ সদস্যের সঙ্গে তারা যোগ দেবেন।

গত মাসে মার্কিন সমর্থিত কুর্দি এবং আরব যোদ্ধারা ঘোষণা দেয় যে তারা রাক্কা দখলে অভিযান শুরু করেছে। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স জানিয়েছে, তারা আইএসের 'রাজধানী' রাক্কার উত্তরাংশে প্রবেশ করেছে।

শনিবার বাহরাইনে একটি বৈঠকে কার্টার বলেন, ২০০ জন অতিরিক্ত সেনারা স্থানীয় যোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্রসজ্জিত করা এবং তাদেরকে প্রেরণা যোগানোর কাজ করবে।

মার্কিন নেতৃত্বাধীন একটি জোট প্রধানত বিমান হামলার মাধ্যমে সিরিয়া এবং পার্শ্ববর্তী ইরাকে আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে সিরিয়ায় মূল সংঘাতটা হচ্ছে রাশিয়া সমর্থিত সিরিয়ার বাশার-আল-আসাদের সরকার এবং তুরস্ক, গালফ দেশগুলো ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী বাহিনীর মধ্যে।

বর্তমানে সিরিয়ার একসময়কার সবচেয়ে বড় শহর, আলেপ্পো মূল একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সেখানে সরকারপন্থী বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো দখল করে যাচ্ছে।

শনিবার বিবিসির সঙ্গে এক সাক্ষাতকারে সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত, স্টেফান ডি মিস্টুরা বলেছেন, সরকার যদি আলেপ্পোতে বিজয়ীও হয়, তারপরও যুদ্ধ পুরোপুরি শেষ হবে না।সূত্র: বিবিসি বাংলা।

/এএ/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম