ন্যাটোর মিশনে যোগ দিতে জার্মানিতে কয়েকশ’ মার্কিন ট্যাংক

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৭, ২৩:৪৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ২৩:৪৩

ন্যাটোর মিশনে যোগ দিতে জার্মানিতে কয়েকশ’ মার্কিন ট্যাংক পূর্ব ইউরোপে সামরিক জোট ন্যাটোর শক্তি বৃদ্ধির অংশ হিসেবে জার্মানিতে পৌঁছেছে কয়েকশ’ মার্কিন ট্যাংক, লরি ও সামরিক সরঞ্জাম। শুক্রবার জাহাজে করে এসব সামরিক সরঞ্জাম জার্মানিতে পৌঁছে। জার্মানিতে মার্কিন ট্যাংক মোতায়েনের ফলে রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার দুটি জাহাজে করে জার্মানির উত্তরাঞ্চলের বন্দর ব্রেমেরহ্যাভেনে এসব মার্কিন সামরিক সরঞ্জাম পৌঁছেছে। আগামী কয়েকদিনের মধ্যেই তৃতীয় ধাপে আরও সামরিক সরঞ্জাম পৌঁছাবে জার্মানিতে। এছাড়া আগামী দুই সপ্তাহে প্রায় ৪ হাজার মার্কিন সেনাও জার্মানিতে পৌঁছাবে।তবে এসব সেনারা প্রথমে পোল্যান্ডে মোতায়েন করা হবে। এরপর এস্টোনিয়া থেকে বুলগেরিয়া পর্যন্ত সাতটি দেশে ভাগ করে ছড়িয়ে দেওয়া হবে।

২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে পূর্ব ইউরোপে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে ন্যাটো। তারই অংশ হিসেবে এই সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে।

ন্যাটোর এ পদক্ষেপটি রাশিয়ার প্রতি কোনও বার্তা কি-না জানতে চাইলে মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল টিমোথি ম্যাকগুইর সাংবাদিকদের বলেন, শান্তি বজায় সবচেয়ে ভালো উপায় হলো প্রস্তুতি নেওয়া। এটা শুধু শক্তি প্রদর্শন এবং এ অঞ্চল ও মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পালন।

যুক্তরাষ্ট্র ছাড়াও ন্যাটো সদস্য জার্মানি, কানাড ও ব্রিটেন আরও প্রায় ১ হাজার সেনা পাঠাচ্ছে। এসব সেনাদেরও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ এস্টোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াতে মোতায়েন করা হবে। সূত্র: আল-জাজিরা।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক