মঙ্গলবার শিকাগোতে বিদায়ী ভাষণ দেবেন ওবামা

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৭, ১৭:৩৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৭:৪০

মঙ্গলবার শিকাগোতে বিদায়ী ভাষণ দেবেন ওবামা টানা দুই বার নির্বাচিত হয়ে আট বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে দায়িত্ব পালনের পর এ মাসেই বিদায় নিচ্ছেন বারাক ওবামা। ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হস্তান্তরের আগে স্থানীয় সময় মঙ্গলবার শিকাগোতে বিদায়ী ভাষণ দেবেন ওবামা।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, বিদায়ী ভাষণ দেওয়ার জন্য শিকাগো যাচ্ছেন ওবামা। মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল)  সেখানে তার এ ভাষণ দেওয়ার কথা রয়েছে।

ওবামার বিদায়ী ভাষণ শুনতে তিন ডিগ্রি তাপমাত্রাতেও কয়েক হাজার মানুষ উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যেই ভাষণস্থলে টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। ফলে অনেকের ইচ্ছা থাকলেও সরাসরি ওবামার বিদায়ী ভাষণ দেখতে উপস্থিত হতে পারছেন না।

যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম এই নগরী ওবামার প্রেসিডেন্ট পরবর্তী জীবনের জন্যও খুব গুরুত্বপূর্ণ। এখানেই তিনি তার প্রেসিডেন্ট পরবর্তী জীবন কাটাবেন।

ওবামা উইন্ডি নগরীতে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। দারিদ্র কবলিত কৃষ্ণাঙ্গদের এই এলাকাটিতে তিনি প্রথমে একজন কমিউনিটি অর্গানাইজার হিসেবে কাজ শুরু করেন। এরপর রাজ্য পার্লামেন্টের সদস্য হন। পরবর্তীতে তিনি ইলিনয় থেকে যুক্তরাষ্ট্রের একজন সিনেটর হন।

কমিউনিটি অর্গানাইজার হিসেবে তিনি দরিদ্র এলাকাগুলোতে কাজ করেন।

বৃহস্পতিবার সিবিএস চ্যানেলকে দেওয়া এক সাক্ষতকারে ওবামা বলেন, ‘সেখান কাজ করার সময় আমি মানুষের মাঝে হতাশাও দেখেছি আবার আশার আলোও দেখেছি।’

তিনি ১৯৯৫ সালে তার আত্মজীবনীতে লেখেন ‘আমি আমার বাবার কাছ থেকে স্বপ্ন দেখতে শিখেছি।’ সূত্র: এনবিসি নিউজ।

/এএ/

সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের